আমেরিকায় প্রলয়ঙ্করী বন্যায় হতাহত কয়েকশ’, নিখোঁজ ১৮০
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। তাদের মধ্যে বহু শিশু রয়েছে।
এখনও পর্যন্ত ১৮০ জন নিখোঁজ রয়েছে। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোট জানায়, গত জুমুয়াবারের ভয়াবহ এই বন্যার পর থেকে অন্তত ১৮০ জনের কোনো খোঁজ মেলেনি।
বন্যার ছয় দিন পরও কাদামাখা নদীতীর ও পানিবদ্ধ এলাকায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। তবে আরও জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
টেক্সাসের কার কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেই গুয়াদালুপে নদীর পানি প্রবল বৃষ্টিতে হঠাৎ বেড়ে যায়। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সরকারি ছুটির দিনেই ঘটে এই বিপর্যয়।
এ কাউন্টিতেই নিহত হয়েছে অন্তত ৮৭ জন- যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ৩১ জন শিশু। এখনও পর্যন্ত ১৯ জন প্রাপ্তবয়স্ক ও ৭ শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় শেরিফ অফিস।
এদিকে ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান গার্লস সামার ক্যাম্প নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে তাদের ২৭ জন শিক্ষার্থী ও কর্মী রয়েছে।
গত সোমবার এক বিবৃতিতে ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্র্যাজেডিতে আমাদের হৃদয় ভেঙে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)