আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ-এর বিনিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি আধুনিক ওয়েস্ট-টু-এনার্জি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করে কেন্দ্রটি ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট মাসে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির নকশাগত আয়ুষ্কাল ২৫ বছর এবং এই সময়ে ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ল্যান্ডফিলে বর্জ্যরে চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য ব্যবহার করে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। এই গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দৈনিক গড়ে প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টার সমতুল্য। একই সঙ্গে প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে, যা বর্জ্যরে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প দুটির বাস্তবায়নে কোনো ধরনের সমন্বয়হীনতা না রাখতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)