আমার ১০ ছেলে থাকলে সবাইকে যুদ্ধে পাঠাতাম, নিহত ফিলিস্তিনি মুক্তিসেনার মা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গত জুমুয়াবার লেবাননে সমাবেশ করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জুমুয়াবার তাদের সমর্থনে আরব বিশ্বের সব দেশে সমাবেশের আয়োজনের আহ্বান জানায়।
হামাসের এই আহ্বানে সাড়া দিয়ে লেবাননে অবস্থিত ফিলিস্তিনি বুর্জ আল-সেমালি শরণার্থী ক্যাম্পেও জড়ো হন অনেক মানুষ। এই শরণার্থী ক্যাম্পে বেশ কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। যার মধ্যে অন্যতম হলো ইসলামিক জিহাদ।
সেই শরণার্থী ক্যাম্পে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক হুগো বাচেগা আজাব মুসা নামের এক মায়ের সঙ্গে দেখা করেন। আজাব মুসার ছেলে গত সোমবার ইসরায়েলে প্রবেশ করেন এবং সেখানে হামলা চালান। যদিও পরে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান।
ছেলে হারানো ৪৫ বছর বয়সী এ মা জানিয়েছেন, তিনি তার ২২ বছর বয়সী ছেলে হামজাকে নিয়ে গর্বিত এবং তিনি তার ছেলেকে ইসরায়েলে হামলা চালাতে উৎসাহ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘হামজা আমাকে বলেছে সে কি করতে যাচ্ছে...আমি তার পাশে দাঁড়াই এবং বলি সে যেন তার লড়াই ছেড়ে না দেয়।’
তিনি আরও বলেছেন, ‘যদি আমার ১০ ছেলে থাকত, আমি তাদের সবাইকে ইসরায়েলে হামলার জন্য পাঠাতাম। কারণ আমাদের নিজেদের মাটি দখলমুক্ত করতে হবে।’
ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হামজার পরিবার ২০১১ সালে সিরিয়া থেকে লেবাননে আসে। সে বছর সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর তারা আর কখনো সেখানে ফিরে যাননি।
হামজার ভাই ২০ বছর বয়সী মোহাম্মদ এখনো কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নন। কিন্তু বড় ভাইয়ের মতো তিনিও একদিন যোদ্ধা হবেন জানিয়ে তিনি বলেন, ‘এখানকার সব মানুষ আমার ভাইয়ের জন্য গর্বিত।’
গত শনিবার থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চললেও এখন পর্যন্ত শান্ত আছে লেবানন-ইসরায়েল সীমান্ত। তবে এরমধ্যেই লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালিয়েছেন কয়েকজন সশস্ত্র যোদ্ধা। তাদেরই একজন হলেন হামজা। তিনি ইসলামিক জিহাদ নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।