আমাদের ঘরছাড়া করেছে ভাইয়েরা: প্রেসক্লাবে নির্যাতিত ৫ বোনের আর্তনাদ
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফরিদপুর প্রেসক্লাবে নির্যাতিত পাঁচ বোনের ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী সেলিনা আক্তার, বেলি, শিউলি আক্তার, শিমু ও রিমু। এ সময় সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের জানান, আমরা ৫ বোন ২ ভাই, আমাদের বাবা ও মা মারা গিয়েছেন। বাবা মায়ের রেখে যাওয়া সকল সম্পত্তি আমাদের ২ ভাই জোরপূর্বক ভাবে ক্ষমতার অপব্যবহার করে ভোগ দখল করছে। আমাদের ৫ বোনকে বাড়ির সীমানায় যেতে দেয় না। এমনকি আমার বাবার কবর জিয়ারত করার জন্য যদি যাই তাহলে ভাইদের স্ত্রী এবং ছেলেদের দ্বারা বিভিন্ন রকমের গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয়।
গত ৮/২/২০২৫ ইং তারিখে আমাদের মা মারা গিয়েছেন, তারপর আমাদের ৫ বোনকে ঘর থেকে তার দলীয় লোক (নুর নবি, বয়স ৫০) বর্তমানে মধুখালী পৌর কৃষকদলের আহবায়ক সে বিএনপি এর ক্ষমতার অপব্যবহার করে তার পালিত দলীয় গুন্ডা বাহিনী দিয়ে আমাদের রাত ৩ টার সময় ঘর থেকে বের করে দেয়। তারপর আমরা আমাদের মায়ের মৃত্যুর শোক এবং শোক নিয়ে সারারাত রাস্তায় কাটিয়ে দেই, আমাদেরকে যদি কেউ সাহায্য করতে আসে তাহলে তাদেরকে বাধা দেয় আমাদের ভাই এবং ভাইয়ের লোকজন।
গত ৮/৫/২০২৫ ইং তারিখে আমাদের পিতার সম্পত্তি হতে আমাদের পাওনা অংশের মধ্যে কিছু অংশ বিক্রি করতে বায়না সহ দলিল সম্পাদন করি, তখন নূর নবির দলীয় ক্যাডার বাহিনী দিয়ে সম্পাদন করা দলিলটি তার লোক দ্বারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মধুখালীতে একাধিকবার সালিশ হয়েছে। এছাড়া এই ঘটনাটা মধুখালী থানা পুলিশ ও অবগত আছে। আমরা এখন তাদের ভয়ে ভীত অবস্থায় জীবন অতিবাহিত করছি। পিতার রেখে যাওয়া সম্পত্তি যেন আইন মোতাবেক আমরা পেতে পারি সেজন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)