আমাদের কিছু উচ্চাভিলাষী অফিসার ও তাদের অন্ধ আনুগত্যে পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রশ্ন রেখে বলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমাদের কোনো আওয়ামী লীগ-বিএনপি নাই। আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে।
তিনি বলেন, কিছু সংখ্যক পুলিশের উচ্চাভিলাষী ও অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। শুধুমাত্র ওই সব সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে আমাদের বেশকিছু ভাই মারা গেছেন। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়, যিনি আদেশ দিয়েছেন তার। এজন্য দ্বায়িত্বশীলদের অবশ্যই শাস্তি পেতে হবে। পাশাপাশি যিনি বাধ্য হয়ে আদেশ পালন করেছেন আমি বিশ্বাস করি আদালত থেকে তিনি ন্যায়বিচার পাবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গাজীপুর ভোগড়া বাইপাস মোঘরখাল এলাকার শিল্পাঞ্চল পুলিশ-২ এর কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব বলেন।
আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেরই স্বার্থে আঘাত লেগেছে। বর্তমানে মানুষের জনজীবন সুন্দরভাবে চলে; এটি তারা চাইবে না। তারা চাইবে যেনো অস্থিতিশীল পরিবেশ। আমরা নিশ্চিতভাবে জানিনা কারা এই কাজটি, করছে; তবে একটি পক্ষ অবশ্যই রয়েছে। তাদেরকে প্রতিহত করাই পুলিশের কাজ। সারাবিশ্ব বলে বাংলাদেশ পুলিশ এতো নির্মম কেনো।
শ্রমিকদের উদ্দেশে আইজিপি বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের সব ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আছি এবং তাদের পক্ষে সব সময় রয়েছি।
তিনি বলেন, শ্রমিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা শিল্প কারখানায় ভাঙচুর করবেন না। কোন গুজবে কান দেবেন না। ভাঙচুরের মাধ্যমে আপনার প্রিয় প্রতিষ্ঠান ক্ষতি না করে সেটি রক্ষা করবেন। আমরা দেখেছি, গুজব ছড়ানোর কারণে শ্রমিকদের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে। যারা গুজবে কান দিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












