আবু গারিবে নির্যাতন : মার্কিন ঠিকাদারকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
, ১১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাকে যুক্তরাষ্ট্র-পরিচালিত আবু গারিব কারাগারে নির্যাতনের শিকার তিন ইরাকিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে এক মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি এই আদেশ দিয়েছে।
এই আদেশ ভার্জিনিয়াভিত্তিক ঠিকাদার সিএসিআইয়ের ভূমিকা নিয়ে দায়ের করা ১৫ বছরের মামলার অবসান ঘটাল। এই ঠিকাদারের স্থাপনাতেই নির্যাতন চালানো হতো।
আদালত তার রায়ে সুহাইল আল শিমারি, সালাহ আল-ইজাইলি ও আসাদ আল-জুবাইয়ের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ ডলার করে এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরো এক কোটি ১০ লাখ ডলার করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ আল শিমারি, সাংবাদিক আল-ইজাইলি এবং ফলবিক্রেতা জুবাইর মামলায় বলেন, আবু গারিবে তাদেরকে প্রহার, যৌন নির্যাতন, বাধ্যতামূলকভাবে নগ্ন থাকা এবং অন্যান্য ধরনের নির্দয় নির্যাতনের শিকার হতে হয়েছে।
তারা নির্যাতনের জন্য সরাসরি সিএসিআইকে দায়ী করেনি। তবে জানায়, নির্যাতনের সময় এই ঠিকাদার সামরিক পুলিশের প্রতি নমনীয় ছিল। ফলে প্রতিষ্ঠানটি দায় এড়াতে পারে না।
মামলাটি প্রথমে দায়ের করা হয়েছিল ২০০৮ সালে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসিআই মামলাটি খারিজ করার নানামুখী চেষ্টার কারণে ১৫ বছর দেরি হয়।
উল্লেখ্য, এখন পর্যন্ত মার্কিন সরকার আবু গারিব কারাগারে নির্যাতনের শিকার কাউকে ক্ষতিপূরণ দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)