হামাসের বীরত্ব:
আবু উবায়দার বিবৃতি: যুদ্ধের ময়দানে হামাসের জয়ের পাল্লা ভারী
, ২৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাবি’ ১৩৯১ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যকার যুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জয়ে পাল্লা ভারী হয়ে উঠছে। দুই মাসেরও বেশি সময়ের ইসরাইলি পাশবিকতা সত্ত্বেও জুমুয়াবার ইসরাইলের রাজধানী তেল আবিবে তিন দফা রকেট বর্ষণ করেছে হামাস। এছাড়া গাজার বিভিন্ন ফ্রন্টেও দখলদার সেনাদের চরম বেকায়দায় ফেলেছে তারা।
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তেল আবিবসহ ইসরাইলের অন্যান্য শহরে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছেন তার বাহিনীর যোদ্ধারা। তিনি গতরাতে (জুমুয়াবার রাতে) এক বিবৃতিতে বলেন, এছাড়া, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী বাহিনীর ট্যাংক ও সাঁজোয়া যান লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছেন হামাস যোদ্ধারা। তারা দখলদার সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেও লিপ্ত হয়েছেন। এসব হামলা ও সংঘর্ষে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে তিনি জানান।
আবু উবায়দা বলেন, হামাস যোদ্ধাদের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ২১টি ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যান আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এর আগে জুমুয়াবার ইহুদিবাদী ইসরাইলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন, গাজায় হামাসের প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করেছে। তিনি এক্ষেত্রে ইসরাইল অভিমুখে হামাসের রকেট হামলা কমে আসার প্রতি ইঙ্গিত করেন।
তার ওই দাবির পরপরই তেল আবিবে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেন হামাস যোদ্ধারা। তারা বলেন, এই প্রথমবারের মতো তারা ইসরাইলে হামলা চালানোর কাজে এম-৯০ রকেট ব্যবহার করছেন। গাজা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত তেল আবিব পর্যন্ত যেতে হামাসের রকেটগুলোকে অন্তত ১০ জায়গায় আয়রন ডোম মোকাবিলা করতে হয়। কিন্তু তারপরও গতরাতে তেল আবিবের আকাশে অন্তত ৮টি রকেট দেখা গেছে। কিন্তু এসব রকেট ওই নগরীতে আঘাত হেনেছে কিনা বা তাকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি তেল আবিব।
আবু উবায়দা তার বিবৃতিতে তার বাহিনীর হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করে নেয়ার একটি ব্যর্থ ইসরাইলি প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, দখলদার সেনারা হামাসের হাতে আটক একদল বন্দিকে ছাড়িয়ে নিতে এসেছিল, কিন্তু কাসসাম যোদ্ধাদের পাল্টা হামলায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












