আবারো কন্যা হওয়ায় তালাকের ভয়ে হাসপাতালে সন্তান রেখে পালালেন মা!
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
স্বামী তালাক দেবে এই ভয়ে নবজাতক মেয়ে সন্তান হাসপাতালে রেখে পালিয়ে বাঁচার চেষ্টা করলেন মা পাপিয়া। এর আগের তিন মেয়ে সন্তান রয়েছে তার।
গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা ছেলে সন্তান হবে এবার। তৃতীয়বার যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবে স্বামী। এবারো মেয়ে সন্তানই জন্ম দিলেন পাপিয়া খাতুন।
তালাকের ভয়ে প্রসবের পরই নবজাতককে হাসপাতালের অন্য এক রোগীর স্বজনের কাছে রেখেই পালিয়ে গেলেন জন্মদাত্রী মা ও স্বজনরা।
এরপর বিষয়টি জানাজানি হলে অনেকেই নবজাতককে দত্তক নিতে ছুটে আসেন। ওই ফুটফুটে মেয়ে শিশুটির পরিবারের পরিচয় জানা যায়নি। বর্তমানে ওই শিশুটিকে হাসপাতালের তত্ত্বাবধানেই রাখা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী বিলকিস বানু বলেন, গত দু’দিন ধরে আমার মেয়ে শারমিন খাতুন গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এ দুদিন মেয়ের সাথেই আছি। হঠাৎ বৃহস্পতিবার সকালে গাইনি ওয়ার্ডে এক নারী কয়েকজনকে নিজের সদ্য জন্ম হওয়া মেয়ে সন্তানটি দিতে চান। তারা সকলে ঠাট্টা করছে বলে ধারণা করেন। আমার মেয়ের জন্য সকালের নাশতা কিনতে যাচ্ছিলাম।
এ সময় ওই নারী তার মেয়ে সন্তানটি আমাকে দিয়ে বলেন, আমার দুইটা মেয়ে রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ি সবার ইচ্ছে ছেলে সন্তানের। এবার মেয়ে সন্তান হলে স্বামী তালাক দেবেন বলে জানিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এই সন্তান আপনার কাছে দিয়ে গেলাম। মেয়েকে ভালোমতো দেখাশোনা করবেন। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন মা পাপিয়া।
তিনি আরো বলেন, পাপিয়ার সাথে আর একজন ছিল। তিনি সদ্য মেয়ে সন্তানের নানী বলে পরিচয় দিয়েছেন। আমি তাদের অনেক বুঝিয়েছি। তাও তার সন্তান আমার কাছে রেখে দ্রুত চলে যান। আমি তাৎক্ষণিক নবজাতকটি নিয়ে গাইনি ওয়ার্ডের নার্সের নিকট গিয়ে বিস্তারিত ঘটনাটি জানায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, হাসপাতালে ভর্তির সময় তারা যে নাম ও ঠিকানা দিয়েছেন তা যাচাই করা হয়েছে। তারা ভুল তথ্য দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা বলেন, মেয়ে শিশুটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সেখানেই আপাতত তার পরিচর্যা হচ্ছে। মা ও পরিবারের সদস্যদের শনাক্ত করে শিশুটিকে ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শিশুটির সর্বোত্তম কল্যাণের জন্য আইন এবং বিধি বিধান মেনে যতটুকু করা সম্ভব আমরা তা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












