আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং পারমাণবিক চুক্তি নিয়ে আবার আলোচনা শুরু করতে মধ্যস্থতার চেষ্টা করছে কয়েকটি আঞ্চলিক দেশ।
সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টায় গত বুধবার উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের কর্মকর্তারা ।
মধ্যস্থতার সঙ্গে জড়িত একটি আঞ্চলিক সূত্র জানিয়েছেন ‘প্রথম লক্ষ্য হলো দুই পক্ষকে উত্তেজনা কমাতে রাজি করানো। এরপর পারমাণবিক চুক্তি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের নতুন বৈঠকের তারিখ ঠিক করা।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বলেছেন, হামলা দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
মধ্যস্থতাকারী দেশগুলোর একজন কর্মকর্তা জানান, তাদের ধারণা হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলাগুলো ইরানের এমন কিছু কট্টরপন্থি গোষ্ঠী করেছে, যারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটির বিরোধী এবং একে দুর্বল করতে চায়।
তথ্যমতে, সাম্প্রতিক উত্তেজনার আগে পারমাণবিক চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছিল। তাই তারা চাইছেন সেই আলোচনা পুরোপুরি ভেঙে না পড়ুক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু পাচারের অভিযোগ তুলে পুলিশের গুলি, আহত শত শত মুসলিম
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণঅসন্তোষে ভেঙে পড়ছে গোটা ইউরোপের রাজনৈতিক স্থিতি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে বিদ্যুৎহীন ৮ হাজার পরিবার:
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












