আফগানিস্তানে ফের ‘জীবন্ত বস্তুর’ ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে যেকোনো ধরনের জীবন্ত বস্তুর ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ তাদের নির্দেশ দিয়েছে, ‘আপনার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমাবেশে জীবিত কোনো কিছুর ছবি তোলা থেকে বিরত থাকুন। কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করে।’
তবে তারা বলেছে, কর্মকর্তাদের কার্যকলাপের লিখিত বা অডিও কন্টেন্টের অনুমোদন রয়েছে।
ইসলামিক শিল্পে সাধারণত মানুষ ও প্রাণীর ছবি এড়ানো হয়। যেহেতু প্রাণীর ছবি তোলা ইসলামী শরীয়তে নিষিদ্ধ বা হারাম।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের অধীনে টেলিভিশন এবং জীবন্ত কোনো কিছুর ছবি নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছরেরও বেশি সময় আগে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকটি গণমাধ্যম মানুষ এবং পশুর ছবি ব্যবহার করা থেকে বিরত রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।