দেড়শো বছরের পুরনো আইনের বাংলা খসড়া প্রস্তুত
, ০৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ তাসি’, ১৩৯১ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিচারপ্রার্থীদের কাছে বিচার প্রক্রিয়াকে সহজ করে তুলে ধরার জন্য আইন বাংলা করার কথা বলেছেন সংশ্লিষ্টরা। অবশেষে দেড়শো বছরের পুরনো ‘সাক্ষ্য আইন’ বাংলায় ভাষান্তর করে খসড়া তৈরি করা হয়েছে। এর অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ অংশগুলোও চিহ্নিত করেছে বাংলাদেশ আইন কমিশন। খসড়াটির বাস্তবায়ন করা গেলে তা বিচারপ্রার্থীদের জন্য অনেক সহায়ক হবে বলেও মনে করছেন আইনজ্ঞরা।
আইন কমিশন সূত্রে জানা যায়, এই অঞ্চলে ‘সাক্ষ্য আইন’ প্রথম কার্যকর হয় ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর। ব্রিটিশ আমলে প্রণীত এই আইনটি পরবর্তী সময়ে ‘ভারতীয় সাক্ষ্য আইন’ নামে পরিচিত হয়। ১৯৪৭ সালের দেশভাগের পর ‘ভারতীয়’ শব্দটি বিলুপ্ত করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৮৭২ সালের সাক্ষ্য আইনটি দেশের বিচার ব্যবস্থায় অন্যতম ‘পদ্ধতিগত আইন’ হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন বিচার আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারকার্য পরিচালিত হয়ে আসছে এই আইনের ওপর ভিত্তি করে। তবে আইন কমিশন মনে করছে, যুগ ও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধ ও সামাজিক বিরোধের ধরন ও প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। যার কারণে বর্তমানে বিভিন্ন ধরনের বিরোধ ও অপরাথের ধন পাল্টেছে, বিস্তৃতি লাভ করেছে। এসব পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যমান সাক্ষ্য আইনসহ অন্যান্য আইন আরও যুগোপযোগী করা প্রয়োজন। এটা দরকার এই কারণে যাতে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।
আইন কমিশন সূত্রে জানা গেছে, সাক্ষ্য আইনের খসড়া তৈরিতে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা, উচ্চ আদালতের সাবেক বিচারকরা, জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ ৩৫০ অংশীজনের মতামত আহ্বান করা হয়। এদের অনেকেই মতামত দেন। সেই মতামত পর্যালোচনা করে কমিশন খসড়া প্রণয়ন করেছে। ইতোমধ্যে খসড়ার একটি কপি আইন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)