শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব

(“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাব থেকে সংকলিত)
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, রাত ১২:৫৮
“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব

আপত্তির খন্ডন
৩ নং আপত্তি : তুরষ্কের মাক্বতাবায়ে হাক্বীকাহ এটা প্রথম ১৯৯৩ সালে প্রকাশ করেছে। ইতিপূর্বে এই ধরনের কোন বর্ণনা আর কোন কিতাবে দেখা যায় না। আর ২০০০, জুন মাসে প্রথম আল বাইয়্যিনাত শরীফে এসেছে খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের পবিত্র হাদীছ শরীফ। এছাড়া উক্ত জাল কিতাবের রেফারেন্স কেউ দেয়নি।
জাওয়াব : হযরত ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি উনার পরিচিতি সম্পর্কে বর্ণিত রয়েছে যে, তিনি উনার যামানায় অনুসরণীয় হক্কানী-রব্বানী আলিমে দ্বীন ছিলেন। তিনি মিসরের বিশিষ্ট ফক্বীহ ও গবেষক হিসেবে খ্যাত ছিলেন। উনার প্রজ্ঞাময় ফতওয়া দ্বারা শাফিয়ী মাযহাব সমৃদ্ধি লাভ করেছে। উনার বিশেষ উপাধি হচ্ছে শায়খুল ইসলাম।
মিসরের পশ্চিম প্রান্তে ‘আবুল হাইতাম’ নামক মহল্লায় উনার বিলাদতী শান মুবারক প্রকাশ (জন্ম) ঘটে। উনার বিলাদত সন ৮৯৯ হিজরী মতান্তরে ৯০৯ হিজরী। আর পবিত্র মক্কা শরীফ-এ উনার বিছাল শরীফ (ইন্তিকাল) হয়। উনার ইন্তিকাল সন ৯৭৪ হিজরী। তিনি পৃথিবীর অন্যতম বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া সম্পন্ন করেন।
আল্লামা মুছ্তফা আব্দুল্লাহ কুস্তান্তানী রূমী হানাফী মাশহূর মুল্লা কাতিবুল্ জালী হাজী খলীফাহ রহমাতুল্লাহি আলাইহি (বিলাদত শরীফ : ১০১৭ হিজরী, ইন্তিকাল : ১০৬৭ হিজরী) উনার বিখ্যাত কিতাব কাশফুয্ যুনূন আন্ আসামিল্ কুতুবি ওয়াল্ ফুনূন ৫ম খ- ১২১ পৃষ্ঠায় হযরত আহমদ বিন মুহম্মদ বিন মুহম্মদ বিন আলী বিন হাজার শিহাবুদ্দীন হাইতামী (হাইছামী) মাক্কী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা করেছেন। সেখানে উনার লিখিত ৫৮টি কিতাবের তালিকা দেয়া আছে। সেখানে উল্লেখযোগ্য একখানা কিতাবের নাম হচ্ছে “আন্ নি’মাতুল কুবরা আলাল আলাম বিমাওলিদি সাইয়্যিদি ওয়ালাদি আদাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”।
যখন উক্ত কিতাব পেশ করা হয় তখন একশ্রেণীর উগ্রপন্থী মানুষ উক্ত কিতাবকে অস্বীকার করে অনেক আপত্তিকর বক্তব্য দেয়। তারা বলে, নি’মাতুল কুবরা কিতাবে এমন কোন বক্তব্য নাই। নাঊযুবিল্লাহ! তারা বলে, হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন সম্পর্কে এমন কোন বক্তব্য অন্য কোন কিতাবেও পাওয়া যায়নি। আর সুমহান রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফে’ সেটা প্রচার করা হচ্ছে।
এখন প্রমাণ করা হবে, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ সংশ্লিষ্ট বর্ণনাগুলো কি শুধু তুরষ্কের মাক্বতাবায়ে হাক্বীক্বাহ প্রকাশনীর নি’মাতুল কুবরা আর আল বাইয়্যিনাত শরীফ উনাদের মধ্যেই আছে নাকি পূর্ববর্তী আরো অনেক বিখ্যাত কিতাবেও আছে।
পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ম্পকে দলীল দিতে গিয়ে “আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাব থেকে দলীল দেয়া হয়ে থাকে। কিন্তু যারা বিরোধিতা করে তারা বলে, নি’মাতুল কুবরা কিতাবটা জাল কিতাব যা তুরষ্কের “মাক্বতাবায়ে হাক্বীক্বাহ” বের করেছে। এই বক্তব্য বাংলাদেশে প্রথম ২০০৭ সালে ওহাবীরা উত্থাপন করে।
যেমন ২০০৭ সালে মাসিক আল কাউসার পত্রিকায় এবং একই সালে ওহাবীদের দ্বারা লিখিত “ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: উৎপত্তি, ভিত্তি ও আপত্তি” নামক বইয়ের ৮৫ পৃষ্ঠায় এই আপত্তি করা হয় যে,
“আন নি’মাতুল কুবরা কিতাবটির কভারে প্রকাশকাল লেখা রয়েছে ১৪১৪ হিজরী, ১৩৭২ সৌরবর্ষ, ১৯৯৩ খিষ্টাব্দ। প্রকাশক মাকতাবাতুল হাকিকাহ, দারুশ শাফাকাহ রোড, ফাতি ৫৭, ইস্তাম্বুল, তুরষ্ক। অত্র কিতাবটির কত তম সংষ্করণ তারা প্রকাশ করলেন তা উল্লেখ করা হয়নি। কিতাবটি ইতঃপূর্বে আর কেউ প্রকাশ করেছেন কিনা? নাকি এই প্রথম প্রকাশ হলো তার কিছু উল্লেখ করা হয়নি। ”

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে