শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, রাত ২:৪৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:৩৫
আন নি’মাতুল কুবরা আলাল আলাম”  কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব

সুমহান ক্বওল শরীফ
نَـحْمَدُهٗ وَنُصَلِّىْ وَنُسَلِّمُ عَلٰى رَسُوْلِهِ الْكَرِيْـمِ وَاٰلِهٖ وَاَصْحَابِهٖ اَجْـمَعِيْنَ.
সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আ’লামীন উনার জন্য এবং অসংখ্য পবিত্র দুরূদ শরীফ ও পবিত্র সালাম মুবারক মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি।
يُرِيْدُوْنَ لِيُطْفِئُوْا نُوْرَ اللهِ بِأَفْوَاهِهِمْ وَاللهُ مُتِمُّ نُوْرِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
অর্থ : “তারা (কাফিররা) মুখের ফুঁঁৎকারে মহান আল্লাহ পাক উনার নূর মুবারক নিভিয়ে দিতে চায়। মহান আল্লাহ পাক উনার ন্রূ মুবারক উনাকে পূর্ণরূপে বিকশিত করবেনই করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে। ” (পবিত্র সূরা ছফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে “তাফসীরে মাওয়ারাদী” ৫ম জিঃ ৫৩০ পৃষ্ঠায় ‘নূর‘ শব্দের ব্যাখ্যায় আছে,
اِنَّهٗ (سَيِّدُنَا نَبِيِّنَا مَوْلَانَا) مُـحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيْدُوْنَ هَلَاكَهٗ بِالْاَرَاجِيْفِ.
অর্থ : “নূর হলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। অর্থাৎ কাফিররা চায় সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মিথ্যার মাধ্যমে হালাক বা নিশ্চিহ্ন করে দিতে। ” নাঊযুবিল্লাহ মিন যালিক!
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ে ধর্মব্যবসায়ী, উলামায়ে সূ’রা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান খাটো করার জন্য মিথ্যা রটনা করে। সেই সাথে ছহীহ বিষয়সমূহ গায়েব করে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ ছহীহ বিষয়সমূহ চুপিয়ে বা লুকিয়ে রাখতে চায়। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মান মুবারক সমৃদ্ধ একখানা কিতাব হচ্ছে “আন নি’মাতুল কুবরা আলাল আলাম ফী সাইয়্যিদি উইলদি আদম”। বাতিল ফিরক্বার লোকেরা এই নির্ভরযোগ্য কিতাব নিয়ে দীর্ঘ সময় ধরে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মিথ্যা বানোয়াট কথা বলে সাধারণ মানুষদের এই কিতাব ও এর দলীলসমূহের বিষয়ে ভুল বোঝাচ্ছে।
এদের প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ زِيَادِ بْنِ حُدَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ قَالَ لِىْ حَضْرَتْ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْاِسْلَامَ؟ قُلْتُ لَا قَالَ يَهْدِمُهٗ زَلَّةُ الْعَالِـمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْاَئِمَّةِ الْمُضِلِّيْنَ.
অর্থ : “হযরত যিয়াদ ইবনে হুদাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে পারেন, সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে কোন্ জিনিসে? আমি বললাম, আমার তাহক্বীক্ব নেই। তখন তিনি বললেন, আলিমদের পদস্খলন, আর কিতাব নিয়ে মুনাফিক্বদের ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া এবং পথভ্রষ্ট শাসকদের গোমরাহী মূলক আদেশ-নির্দেশই সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি করবে। ” (দারিমী শরীফ : হাদীছ শরীফ নং ২২০; মিশকাতুল মাছাবীহ : কিতাবুল ইলম্)
অর্থাৎ এই পথভ্রষ্ট ধর্মব্যবসায়ীরা কিতাব নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াবে, মিথ্যা তর্ক-বির্তকের সৃষ্টি করবে। কারণ হচ্ছে এদের অন্তরে রয়েছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিদ্বেষ। নাঊযুবিল্লাহ! এরাই ফুঁৎকার দিয়ে নূর মুবারক নিভিয়ে দিতে চায়। নাঊযুবিল্লাহ! কিন্তু মহান আল্লাহ পাক তিনি কখনোই তাদের ষড়যন্ত্র, চক্রান্ত বাস্তবায়ন হতে দিবেন না। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে হক্ব প্রকাশ করবেনই করবেন এটাই সত্য।
মুসলিম দুনিয়ার গ্রহণযোগ্য আলিমগণ যে পবিত্র হাদীছ শরীফ উনার উপর আমল করে আসছেন, আমল করতে বলেছেন হঠাৎ করে কিছু দিন যাবত আর্বিভূত বাতিল ফিরক্বা সে সমস্ত আমলসমূহ জাল বলে, মুনকার বলে বিরোধিতা করছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সে আমল থেকে দূরে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ!
আর এ কারণে বাতিল ফিরক্বা কোন হাদীছ শরীফ বা আমল উনাকে জাল বললে তা অনুসরণ না করে একজন আহলে যিকির উনার কাছে জেনে নিতে হবে।
এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
فَاسْاَلُوْا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ
অর্থ : “অতএব তোমরা যদি না জান তবে যারা আহলে যিকির উনাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। ” (পবিত্র সূরা আম্বিয়া শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)
কাজেই, ধর্মব্যবসায়ীদের কথায় বিভ্রান্ত না হয়ে হক্কানী রব্বানী ওলীআল্লাহ উনারা যেভাবে বলেন সেভাবে আমল করতে হবে। ইল্মে পূর্ণতা পেতে হলে উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। পাশাপাশি সার্বিকভাবে প্রতিটি বিষয়ের দলীল-আদীল্লাহ জানতে হবে। দলীল-আদীল্লাহ জেনে বাতিলপন্থীদের যথাযথ জাওয়াব দিতে হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাক্বীকী মুহব্বত করে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক্ব দান করুন। আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে