আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সর্বশ্রেষ্ঠ ছদকায়ে জারিয়া
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ اِنْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِه، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُوْ لَه
অর্থ: মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমল জারি থাকে, আর তা হলো- ছদকায়ে জারিয়া, ইলম উনার সিলসিলা এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।
একজন মানুষ ইন্তেকাল করার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোন আমল করার সুযোগ থাকেনা। কিন্তু পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে, এর পরেও তিনটি আমল জারি থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে "ছদকায়ে জারিয়া" আর তা হচ্ছে কোন কিছু প্রতিষ্ঠা করা যার দ্বারা মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হয়। বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ ছদকায়ে জারিয়া হলো আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِیْ هُرَیْرَةَ رَضِیَ اللهُ تَعَالی عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلی الله علیه وسلم مَنْ تَمَسَّکَ بِسُنَّتِیْ عِنْدَ فَسَادِ اُمَّتِیْ فَلَه اَجْرُ مِأَةِ شَهِیْدٍ۰
অর্থ: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার এই উম্মতের ফিৎনা-ফাসাদের জামানায় একটি সুন্নত মুবারক উনার আমল করবে, উনাকে একশত শহীদের ছাওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ!
সুতরাং যে ব্যক্তি সুন্নত প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করবে, এর মাধ্যমে যতো মানুষ সুন্নত মুবারক সম্পর্কে জানতে পারবে, যতো মানুষ সুন্নত মুবারক উনার উপর আমল করবে, যতো গুলো সুন্নত মুবারক জারি হবে,তার সমস্ত ছাওয়াব তার আমলনামায় পৌঁছতেই থাকবে, শুধু তাই নয় তার পূর্ব পুরুষ সকলের আমল নামায় ছাওয়াব পৌঁছতেই থাকবে। এজন্যই যামানার ইমাম ও মুজতাহিদ সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র। এবং নির্দেশনা মুবারক দিয়েছেন সকলকে যার যার কর্মক্ষেত্রে অর্থাৎ বাসা-বাড়ি, মসজিদ-মাদরাসা, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান যার যেখানে সুযোগ রয়েছে তাকে সেখানেই সম্মানিত সুন্নত প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সম্মানিত সুন্নত প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ছদকায়ে জারিয়া উনার হিসসা হাছিল করার তাওফিক দান করুন। আমীন।
-মুহম্মদ রিয়াদুযযামান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (৩য় পর্ব)
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (১)
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা:
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র ১২ই শরীফ নিয়ে সাধারণ মানুষের উপলব্ধি এবং আমাদের করণীয়
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (২য় পর্ব)
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












