আনসার আল ইসলামের গ্রেপ্তার সদস্যদের কেউ হোমিও চিকিৎসক, কেউ শিক্ষক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নায়েবে আমির সাখাওয়াতুল কবিরসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আসাদুজ্জামান।
তিনি জানান, আনসার আল ইসলামের প্রতিষ্ঠাকালীন নায়েবে আমির এবং বর্তমান শুরা কমিটির সদস্য সাখাওয়াতুল কবির আনিস ও রফিক নামেও পরিচিত।
সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের আসকারি তথা সামরিক প্রধান ইহছানূর রহমান। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০২০ সালে বিএসসি পাশ করে। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আনসার আল ইসলামের সদস্য হয়। তারপর সংগঠনের বিভিন্ন স্তর পেরিয়ে সে ঢাকা অঞ্চলের আসকারি তথা সামরিক প্রধান হয়।
গ্রেপ্তার আরেক সদস্য বখতিয়ার রহমান মূলত একজন হোমিও চিকিৎসক বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, সে বাসায় আনসার আল ইসলামের পলাতক সদস্যদের আশ্রয় দিয়ে সহযোগিতা করতো।
এ ছাড়া গ্রেপ্তার ইউসুফ সম্পর্কে বলা হয়, সে আনসার আল ইসলামের গাজীপুর অঞ্চলের দাওয়া শাখার প্রধান। আর সাভার অঞ্চলের একটি সেলের দায়িত্বপ্রাপ্ত জাহেদুল ইসলামও পেশায় একজন হোমিও চিকিৎসক। সে সম্প্রতি আরামবাগ হাইস্কুল এন্ড কলেজে সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে যোগদান করে।
আরও পড়ুন
সব ›
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।