আজ মহিমান্বিত ২৮ জুমাদাল ঊলা শরীফ! খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গারি, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
যে মহান দিবস মুবারক উনার তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয।
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পবিত্র ‘সূরা তাওবা শরীফ’ উনার ৪০নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তিনি ছিলেন দু’জন উনাদের একজন (ছানী ইছনাইন)। যখন উনারা গুহা মুবারক উনার মধ্যে অবস্থান মুবারক করছিলেন তখন তিনি আপন খাদিম উনাকে বললেন, চিন্তা করবেন না- নিঃসন্দেহে মহান আল্লাহ পাক তিনি আমাদের সাথে রয়েছেন।” সুবহানাল্লাহ!
এরূপ মহিমান্বিত শানে ‘ছানী ইছনাইন’ বলে খলীফাতু রসূলিল্লাহ, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান মর্যাদা-মর্তবা মুবারক প্রকাশ করেছেন স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি। সুবহানাল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার পর আমরা এমনি এক অবস্থায় পড়েছিলাম যে, মহান আল্লাহ পাক তিনি হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আমরা মনে করি, তিনি কেবল সে সময়েরই ত্রাণকর্তা নন, বরং যে কোনো বিপর্যয়ের যুগে উনাকে অনুসরণ করলে উদ্ধার পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
উল্লেখ্য, আজ মহাসম্মানিত ২৮শে জুমাদাল ঊলা শরীফ- সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস মুবারক হওয়ায় স্বভাবতই তা আলাদা গুরুত্ব ও তাৎপর্য রাখে। যার মর্ম অনুধাবনে রয়েছে খাছ রহমত মুবারক ও বরকত মুবারক লাভের কারণ।
সঙ্গতকারণেই আমরা এ সুমহান দিনে তথা এ মহাসম্মানিত মাসে অগাধ শ্রদ্ধার সাথে খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে স্মরণ করছি এবং বর্তমান সামাজিক, রাজনৈতিক, আর্থিক সঙ্কটকালে সরকারী এবং বেসরকারী উভয় পরিসরে গভীরভাবে উনার আলোচনা মুবারক ও মূল্যায়নের অশেষ আবশ্যকতা বোধ করছি।
প্রসঙ্গত আমাদের সংবিধানে পবিত্র দ্বীন ইসলাম রাষ্ট্রদ্বীন হিসেবে বিধিবদ্ধ হয়েছে। কিন্তু রাষ্ট্রদ্বীন ইসলাম উনার পৃষ্ঠপোষকতার বিষয়ে সরকারের কোনো প্রতিশ্রুতি নেই। কোনো উচ্চারণ নেই। কোনো আওয়াজ নেই। কোনো বিবৃতি-বচন নেই। তবে সরকার যেখানে ব্যর্থ সেখানেই রক্ষাকবচ হিসেবে পবিত্র দ্বীন ইসলাম উনার উদাহারণ টানতে বাধ্য হয়। দুর্নীতি দমনে ব্যর্থ সরকার অবশেষে নসীহত করতে বাধ্য হয়- “টাকা কী আপনারা কবরে নিয়ে যাবেন?” অথবা “আইন করে মাদক নির্মূল সম্ভব নয়।”
এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, সরকার যদি এভাবে খন্ডিত বা আংশিক অনুশীলন না করে সম্মানিত দ্বীন ইসলাম উনার পূর্ণ আবহ তৈরীতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করতো তাহলে সরকারকে এভাবে আক্ষেপ করতে হতো না।
বলাবাহুল্য, এদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ব্যক্তিবর্গের জন্মদিন পালন করা হয়। অথচ সে তালিকায় পৃথিবীর সম্মানিত প্রথম পুরুষ মুসলমান, খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বাদাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার নাম মুবারক নেই। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!
অথচ রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার দেশের সরকারের পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম অনুসারী, প্রথম খলীফাতুল মুসলিমীন- উনার ব্যাপক মূল্যায়নের অবকাশ ছিল। উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস এবং উনার জীবনবৃত্তান্ত বা পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক আলোচনা-পর্যালোচনা, সভা-সমাবেশ, মাহফিল, তাবারুক বিতরণ ইত্যাদি অনুষ্ঠানের একান্ত দরকার ছিল।
কিন্তু দুঃখজনক হলেও সত্য- আজ রাষ্ট্রযন্ত্রে তথা মিডিয়ায় আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার কোনো আলোচনা, স্মরণ তথা মূল্যায়ন আদৌ নেই। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! রাষ্ট্রযন্ত্রের দ্বীননিরপেক্ষ প্রকৃতি এবং সে আলোকে মিডিয়ার পরিধি- এর পেছনে মূল কারণ। নাঊযুবিল্লাহ!
ধর্মনিরপেক্ষতার সংজ্ঞায় বলা হয়- ‘প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে।’ কিন্তু অন্য কোনো ধর্ম না হলেও পবিত্র দ্বীন ইসলাম এমন এক দ্বীন, যা পালনে রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা দরকার। অন্য ধর্ম ব্যক্তি উদ্যোগে পালন সম্ভব হলেও পবিত্র দ্বীন ইসলাম রাষ্ট্রযন্ত্রের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত পুরোপুরি পালন করা সম্ভব নয়। পবিত্র দ্বীন ইসলাম যে রাষ্ট্রের মুসলমানেরা পালন করবে, সে রাষ্ট্রে সুদ, বেপর্দা, বেহায়া-বেশরা চলতে পারে না। সে রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি এবং নৌদস্যু ব্রিটিশ বেনিয়াদের আইন চলতে পারে না। সে রাষ্ট্রে ঢালাওভাবে কাফির-মুশরিকদের মূল্যায়ন হতে পারে না।
প্রসঙ্গত, ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, পবিত্র দ্বীন ইসলাম উনার ত্রাণকর্তা, খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মূল্যায়ন ও স্মরণ মুবারক অতি আবশ্যক। উনার পবিত্র বিলাদত শরীফ দিবসে এবং পবিত্র বিছাল শরীফ দিবসে সরকারি ছুটি ঘোষণা করা রাষ্ট্রযন্ত্রের একান্ত কর্তব্য। গোটা শিক্ষানীতিতে তথা পাঠ্যক্রমে উনার সার্বিক আলোচনা মুবারক অন্তর্ভুক্ত করা ফরয। উনার অনুপম আদর্শ মুবারক-ই পারবে আজকের এ বল্গাহারা জাতিকে আদর্শের লাগাম পরাতে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বিধ্বস্ত মানবীয় চরিত্রকে মানবতার পরশ দিতে; সর্বোপরি উচ্ছৃঙ্খল জনতাকে পবিত্র দ্বীন উনার আলো দিতে। সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












