সম্পাদকীয়-১
আজ মহিমান্বিত ফাতিহায়ে ইয়াযদাহাম শরীফ! যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
পবিত্র ফাতিহায়ে ইয়াযদাহাম শরীফ উনার ফযীলত ও তাৎপর্য অনুধাবনে সরকার ও মুসলমানদেরকে অগ্রণী হতে হবে।
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা সবাই আল্লাহওয়ালা বা ওলীআল্লাহ হয়ে যাও। ” এ পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা সাবেত হয় যে, প্রতিটি জিন-ইনসানেরই ওলীআল্লাহ হওয়ার যোগ্যতা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন একজন হক্কানী, রব্বানী ওলীআল্লাহ উনার পবিত্র হাত মুবারকে বাইয়াত মুবারক গ্রহণ করা। এবং পূর্ববর্তী ওলীআল্লাহ তথা ত্বরীক্বার ইমাম উনাদের প্রতি আলাদা মুহব্বত মুবারক ও শ্রদ্ধা বা নিসবত মুবারক রাখা। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং এরপরে উলিল আমর অর্থাৎ সম্মানিত ওলীআল্লাহগণ উনাদেরকে মানার কথা বলেছেন। পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার ১১ তারিখ- যিনি হযরত বড় ওলীআল্লাহগণ উনাদের মধ্যে একজন, যিনি হযরত বড়পীর ছাহেব হিসেবে মশহুর, উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস হিসেবে সম্মানিত। ফার্সী শব্দে ‘ফাতিহায়ে ইয়াযদাহাম’ শরীফ হিসেবে যে দিবসটি সবার কাছে স্মরণীয়।
(২)
আওলাদে রসূল, মুজাদ্দিদে যামান, গাউছুল আ’যম, দস্তগীর হযরত শায়েখ বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি ৫৬১ হিজরী সনের পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস হতে কঠিনভাবে মারিদ্বী শান প্রকাশ করেন। ‘তাশারেখে আউলিয়া’ নামক কিতাবে রয়েছে, হযরত শায়েখ আব্দুল ফতেহ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত রাত্রে অর্থাৎ লাইলাতুল ইছনাইনিল আযীম (সোমবার) রাত্রে আওলাদে রসূল গাউছুল আ’যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি গোসল মুবারক করেন। গোসলান্তে পবিত্র ইশার নামায পড়ে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতগণের গুনাহখাতা মাফের জন্য ও উনাদের উপর খাছ রহমত মুবারক নাযিলের জন্য দোয়া মুবারক করলেন। এরপর গায়েব হতে আওয়াজ আসলো, “হে প্রশান্ত নফ্স! আপনি প্রসন্ন ও সন্তুষ্টচিত্তে নিজ প্রতিপালক উনার দিকে প্রত্যাবর্তন করুন। আপনি আমার নেককার বান্দাগণ উনাদের মধ্যে শামিল হয়ে যান এবং বেহেশতে প্রবেশ করেন। ” এরপর তিনি পবিত্র কালিমা শরীফ পাঠ করে তাআয্যাযা (অর্থ বিজয়ী হয়েছেন) উচ্চারণ করতে লাগলেন এবং তিনি ‘আল্লাহ’ ‘আল্লাহ’ ‘আল্লাহ’ বললেন। এরপর জিহ্বা তালুর সাথে লেগে গেল। এইভাবে ৫৬১ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার ১১ তারিখে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আওলাদে রসূল, গাউছুল আ’যম, মুহিউদ্দীন হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার মহান দরবার শরীফ উনার দিকে প্রত্যাবর্তন করলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
স্বভাবতই এ দিনের যে তাৎপর্য হাছিলে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে, তা হলো- ক্বলব পরিশুদ্ধকরণ তথা ইলমে তাছাউফ অর্জন।
(৩)
উল্লেখ্য, পৃথিবীর ইতিহাসে তাবৎ উলিল আমরগণ উনাদের মাঝে গাউছুল আযম, মাহ্বুবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত শায়েখ বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এক বেমেছাল দৃষ্টান্ত। স্বীয় চলার পথে শয়তানের হাজারো ওয়াস্ওয়াসা যাকে করতে পারেনি চুল পরিমাণ বিচ্যুত। অথচ সেক্ষেত্রে শয়তানের নিজস্ব স্বীকারোক্তিতেই বিবৃত হয়েছে যে, “সে তার ওয়াস্ওয়াসার ফাঁদে ফেলে শত শত আলিম-দরবেশকে বিভ্রান্ত করেছে, হালাল ছুরতে হারাম মত-পথে পরিচালিত করে তাদেরকে যেমন গুমরাহ করেছে, তেমনি তাদের হাজার হাজার অনুসারীদেরও একইভাবে পথহারা করেছে। ”
স্মর্তব্য, পৃথিবীর ইতিহাসে বহু বহু ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনারা অতীত হয়েছেন, যাঁদের জীবনী মুবারকে হাক্বীক্বী সুলত্বানুল আযকারের অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে। আর পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার অন্যতম আলোচিত ব্যক্তিত্ব গাউছুল আ’যম, মুহিউদ্দীন, সাইয়্যিদুল আউলিয়া, আওলাদে রসূল হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার ছোট ইস্তেঞ্জা মুবারক পরীক্ষাকালে দেখা গিয়েছে তা কেবল সুগন্ধযুক্তই নয়, বরং প্রতিটি ফোঁটা হতে স্পষ্টরূপে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ যিকির ধ্বনিত হচ্ছে। হাক্বীক্বী সুলত্বানুল আযকার জারির এই অপূর্ব দৃষ্টান্তে সে সময়ে চারশত বিধর্মীর পবিত্র দ্বীন ইসলাম গ্রহণই কেবল অমূল্য ঐতিহাসিক দৃষ্টান্ত নয়, বরং এটি অনাগতকালের জন্য এক বিশেষ নছীহত।
(৪)
আক্ষেপের বিষয়, ক্বলবী যিকির জারিসহ, দশ লতিফার বিষয়, সুলত্বানুল আযকার, বেলায়েতের বিভিন্ন মাক্বাম হাছিল করা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকে আমাদের মূল্যবোধ একেবারেই শূন্যের কোঠায়।
যাবতীয় নামধারী জাহিরী মালানাগং তথা তাবৎ উলামায়ে সূ’রা এ বিষয়ে বিশেষ গাফলতী ছাড়াও, তল্পীবাহক সিলসিলাধারীর বর্তমান অযোগ্য উত্তরসূরিদেরও এ বিষয়ে বিশেষ দখলহীনতা সামগ্রিকভাবে আমাদের জাতীয় জীবনে ক্বলবী যিকির থেকে সুলত্বানুল আযকার, কাশফ, কারামত ইত্যাদি সম্পর্কে কাঙ্খিত আলোড়ন তথা আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
বলাবাহুল্য, আজ ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে, রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সোবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কোনো মূল্যায়ন নেই। নাঊযুবিল্লাহ! অথচ উনি পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম তরীক্বা- সম্মানিত ক্বাদেরিয়া তরীক্বা উনার সম্মানিত প্রতিষ্ঠাতা। কাজেই উনার মূল্যায়ন ব্যতিরেকে কোনো দেশে রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম মূল্যায়িত হতে পারে না। এ বিষয়টি ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশের সরকার ও রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার সরকারকে স্পষ্ট করে বুঝতে হবে।
(৫)
মূলত, উনার মুবারক ও মহিমান্বিত জীবনের আদর্শ এটাই প্রতিপাদন করে যে- সব অপসংস্কৃতি ও অপতৎপরতা বিলুপ্ত করে সত্যিকার শান্তি ও সমৃদ্ধি পেতে হলে ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ও উনার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নেক ছোহবত মুবারকে রাজারবাগ শরীফে আমাদেরকে অবশ্যই আসতে হবে। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি সবাইকে তাওফীক্ব দান করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিমান্বিত সুমহান ১৮ই রমাদ্বান শরীফ। যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো ১৭ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজকের এ মহান দিনে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












