আচরণবিধি বেশি ভাঙছেন সংসদ সদস্যরা, প্রার্থিতা বাতিল হবে বলছে ইসি
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
‘নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে’ -এমন হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান।
শুধু শোকজের মধ্যেই সীমাবদ্ধ নির্বাচন কমিশন।
সরকারি দলের মন্ত্রী-এমপিদের পক্ষে এমন হুমকি প্রতিনিয়ত দেওয়া হচ্ছে।
তবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কয়েকটি জায়গায় আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো পেলে আমরা কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করব, সে সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন।’
পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, নির্বাচনী আচরণবিধি বেশি লঙ্ঘন করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রী-এমপিরা। নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটিগুলো এখন পর্যন্ত ২১১টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ বা চিঠি দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৯২ জন। আবার তাদের মধ্যে ৫২ জনই বর্তমান সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জেল-জরিমানার পাশাপাশি প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে নির্বাচন কমিশন (ইসি)। তবে বেশির ভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে। কিছু ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।
সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, তার চেয়ে অনেক বেশি শক্ত ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কেন তারা নিচ্ছে না, সেটা তো জানি না। আমি মনে করি, তারা কয়েকটি জায়গায় শক্ত ব্যবস্থা নিলে নির্বাচনের পরিবেশ আরও অনেক ভালো হবে।’
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি মেনে চলা হচ্ছে কি না, তা দেখার জন্য এখন মাঠে আছেন প্রায় ৮০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া ‘ভোটপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিত’ করার জন্য জুডিসিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে প্রতিটি আসনে একটি করে নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে। তারাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে। তবে তারা নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারে না।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক দলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা জরিমানা করতে পারে অথবা প্রার্থিতা বাতিল করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












