আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘মুর্খ’ ডেকে চুন্নুর বয়ান
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা না পেয়ে তাদের ‘মুর্খ’ ডেকে বয়ান করেছে জাতীয় পার্টির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু।
শেখ হাসিনার প্রয়োজন আছে বলেই নৌকা এখানে ছাড়তে হয়েছে উল্লেখ করে চুন্নু বলেছেন, নিশ্চয়ই একটা কিছু গুরুত্ব আছে, নিশ্চয়ই কোন কারণ আছে, যে শেখ হাসিনা তার বাবার মার্কা এটা, নৌকা, তাই না? তার বাবার মার্কা নৌকা। উনার ফাদার ৭০ সালে এই নৌকা দিয়ে ইলেকশন করেছে। পরে শেখ হাসিনা তার মার্কা, এত প্রিয় মার্কাটা এখান থাইকা ছাড়তে হইছে কলম দিয়া। এটা নিশ্চয়ই উনার কোন প্রয়োজন আছে বলেই তো। এ বিষয়টা যদি আওয়ামী লীগের লোকেরা না বুঝে। কারা বুঝে না, যারা ব্যক্তি স্বার্থ ঠিকই চিনে। তাদের এই কারণটা, পলিটিক্সটা বুঝা উচিত, তাদের দলকে সহযোগিতা কে কতটুকু, কিভাবে হচ্ছে যদি না বুঝে তাহলে তারা মুর্খ। বুঝবে, বুঝবে নিশ্চয় খুব তাড়াতাড়ি বুঝবে। জুমুয়াবার রাতে নিজ গ্রাম তাড়াইল উপজেলার কাজলা গ্রামের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আসন সমঝোতার কারণে এ আসনে নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখানে মাঠে রয়েছেন আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী। তারা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












