আইএমএফ ও বিশ্বব্যাংক দুর্নীতির দায় এড়াতে পারে না -আনিসুজ্জামান
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থাগুলোও বাংলাদেশের অর্থনীতিতে দুর্নীতির জন্য দায় এড়াতে পারে না। তারা দুর্নীতি দেখেও ঋণ দিয়েছে, তখন সুশাসনের শর্ত কেন দেয়নি? প্রশ্ন করেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ডিসিসিআই অডিটরিয়ামে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ: ঋণগ্রহীতাদের দৃষ্টিকোণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন আইএমএফ বিভিন্ন শর্ত আরোপ করছে। অথচ এর আগে তারা দুর্নীতি দেখেও ঋণ দিয়েছে। তখন সুশাসনের শর্ত কেন দেয়নি? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ নিয়ে কোনো দেশ অর্থনৈতিক ধস থেকে বাঁচতে পেরেছে বলে আমার জানা নেই। কিন্তু আমরা সেই আইসিইউ থেকে ফিরে এসেছি। আল্লাহর বিশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। তা না হলে আমাদের অর্থনীতির করুণ পরিণতি হতো।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে আনিসুজ্জামান বলেন, মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় না ঘটালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক কেবল নীতিসুদ বাডড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা এক ধরনের প্যারাসিটামলের মতো। অথচ নীতিসুদ না বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথ আছে উল্লেখ করে তিনি চীনের উদাহরণ টেনে বলেন, করোনার পরে পৃথিবীর সব দেশ নীতিসুদ বাড়ালেও চীন বাড়ায়নি। তারপরও সেখানে মূল্যস্ফীতি বাড়েনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প কৌশল খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)