মাতারবাড়ি সমুদ্রবন্দর:
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সংযোগ সড়ক (পোর্ট অ্যাক্সেস রোড) নির্মাণ প্রকল্পে বালু উত্তোলন ও বিক্রির নামে শত শত কোটি টাকার সরকারি রাজস্ব ক্ষতির সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সোহানা শারমিন দায়ের করা এ রিটে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন এবং বালুর মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবে প্রতি ঘনফুট বালুর ভিত্তিমূল্য ৬ টাকা ৯৪ পয়সা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেজিং ব্যয় বাবদ ৪ টাকা ৫৭ পয়সা কর্তনের মাধ্যমে কার্যত প্রতি ঘনফুট বালুর মূল্য ২ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করেছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল-জেভি বিশেষ সুবিধা পেয়েছে এবং রাষ্ট্র বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
রিটে আরও বলা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার নিজস্ব ব্যয়ে ড্রেজিং, বালু উত্তোলন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করে থাকে। সরকার চুক্তি অনুযায়ী কাজের বিল পরিশোধ করে। কিন্তু বর্তমান ক্ষেত্রে বালুর মূল্য থেকেই ড্রেজিং ব্যয় সমন্বয় করে রাষ্ট্রীয় আয় কমিয়ে দেয়া হয়েছে, যা জনস্বার্থ ও আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।
আবেদনে আরও বলা হয়, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালু বিক্রি ও ইজারা দেয়ার বিধান রয়েছে। অথচ কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বালু উত্তোলন, ভরাট ও ব্যবহার সংক্রান্ত সুবিধা দেয়া হয়েছে। এতে আইনের বিধান লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
রিটে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রকল্পে বালুর প্রয়োজনীয়তা কয়েকগুণ বেশি হলেও প্রাথমিকভাবে মাত্র ৬ কোটি ৩৪ লাখ ঘনফুট বালুর অনুমোদন নেয়া হয়েছে। পরবর্তীতে একই পদ্ধতিতে আরও বিপুল পরিমাণ বালু উত্তোলনের সুযোগ সৃষ্টি হতে পারে, যা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
রিটে সংশ্লিষ্ট অনুমোদন, মূল্য নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা এবং একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগেরও বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজেপি আমলে ভারতজুড়েই বাড়ছে মুসলিম নিধন
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণপূর্তের আরেক ‘বালিশকা-’
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভেজালে সয়লাব দেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি ১০ লাখের, কিডনি দিয়ে পেলেন ৫০ হাজার টাকা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব -প্রধানমন্ত্রী -সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ -কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল জাজিরাতুল আরব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুরে জাল প্রবেশপত্র, প্রক্সি পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেফতার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিরাপদ ও সাশ্রয়ী ব্যয়ে হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি চেয়ারম্যানের কাঁধে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












