অসহযোগের নামে বিএনপি বিশৃঙ্খলার পাঁয়তারা করছে -শেখ সেলিম
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
অসহযোগ আন্দোলনের ডাক শুধু বঙ্গবন্ধুরই শোভা পেত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এসে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। অসহযোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। কোথায় খেঁজুর গাছ আর কোথায় কচু গাছ।
আসলে তাঁরা অসহযোগের নামে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
গতকাল জুমুয়াবার টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, নির্বাচনে কোনো কারচুপি হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায় না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার স্থায়ীত্ব করছে।
স্থায়ীত্ব যাতে না হয় সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সংবিধান ডিঙ্গিয়ে কোনো কিছু হবে না। খুন করে গণতন্ত্র হয় না। ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় না।
বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, যে সব বুদ্ধিজীবী গণতন্ত্র গণতন্ত্র করেন তারা কি কেউ মুক্তিযুদ্ধ করেছেন? যারা বিবৃতি দেয় তাঁর বাবারাও মুক্তিযুদ্ধ করেন নাই।
বাইরের কোনো দেশ আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বঙ্গবন্ধু সেটা বন্ধ করে গিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতা কোথায় আজ লঙ্ঘন হচ্ছে। মানবতা লংঘন তো বিএনপিই করছে। খালেদা জিয়ার অবরোধ তো চলছেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












