অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ, মুসলমানদের তীব্র ক্ষোভ
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের ১৫টি মসজিদ সিল করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজ্যের মুসলিম সংগঠনগুলো। একে একটি ‘সুপরিকল্পিত বৈষম্যমূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন তারা।
কলকাতার দৈনিক ‘পূবের কলম’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠন’ (এপিআইওয়াইও) নামের একটি স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন মসজিদগুলোকে অবৈধ দাবি করে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবিতে ‘বনধ’ বা হরতালের ডাক দেয়। এরপরই মসজিদগুলো সিল করার কঠোর পদক্ষেপ নেয় জেলা হিন্দুত্ববাদী প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কথিত এই আদিবাসী সংগঠনের সদস্যরা এর আগে খারিজি মাদ্রাসা নিয়েও আপত্তি তুলেছিল।
এদিকে, বহিরাগত হিসেবে চিহ্নিত হওয়ার ভয় এবং সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় রাজ্যের অনেক সাধারণ মুসলমান এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে বাধাগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন এক মসজিদ কর্মকর্তা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।