অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয় -ডা. ইরান
অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ইউনূস দেশের যোগ্য অভিজ্ঞদের না নিয়ে ব্যক্তিগত পছন্দে অযোগ্য অথর্বদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে। তাই বিগত ১১ মাসে দেশের দৃশ্যমান কোনো উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি বা সংস্কার সম্ভব হয়নি। দেশের স্বাস্থ্য খাত আজ ভয়াবহ নৈরাজ্য ও দুর্নীতির কবলে। ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নিজেই অসুস্থ। তিনি কিভাবে স্বাস্থ্য খাতের পরিবর্তন করবেন। জনগণের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করবেন। তিনি দুর্নীতি ও লুটপাটে জড়িত সিন্ডিকেটের পাহারাদার হিসেবে কাজ করছেন। অবিলম্বে তাকে অপসারণ না করলে স্বাস্থ্য খাত ধ্বংস হবে, আর জনদুর্ভোগ ও মৌলিক অধিকার আরো সংকুচিত হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পুরানা পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে অবিলম্বে ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকেই এখনো চিকিৎসা বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোর কাছে তাদের চিকিৎসা, তালিকা, বা পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। একইভাবে উত্তরা মাইলস্টোন ট্রাজেডিতে আহত ছাত্র- শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা প্রমাণ করে- এই উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।