অপবাদ-দ্বন্দ্বে বাড়ছে গণপিটুনিতে মৃত্যু
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চুরি, ছিনতাই, রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে মব তৈরি করে ১৬৫ জনকে হত্যা করা হয়, যার মধ্যে ঢাকায় নিহত হয়েছেন ৭২ জন।
অপরাধ বিশেষজ্ঞরা বলছে, ক্ষমতাবান বা কৌশলী ব্যক্তিরা সহজেই মানুষ জড়ো করে পরিকল্পিতভাবে হত্যা করছেন। মানিকগঞ্জে বাউলদের মারধরের মতো ঘটনা জানিয়ে দিচ্ছে, মামলা হলেও গ্রেপ্তার বা শাস্তির নজির খুব কম। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত পৌনে ৮ বছরে ৫৪৭ জন গণপিটুনিতে নিহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে পাওয়ার পর রাজনৈতিক প্রতিপক্ষ দমনে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় এসব ঘটনা দিন দিন বাড়ছে। দেশের আইন অনুযায়ী অপরাধী হলেও ব্যক্তিকে মারধর কিংবা পিটিয়ে হত্যার সুযোগ নেই। যারা আইন হাতে তুলে নেবেন, তারাও অপরাধী। কিন্তু দেখা যাচ্ছে, জড়িতদের ধরতে পুলিশের তৎপরতা কম। সরকার মৌখিকভাবে কঠোর অবস্থান নিলেও মাঠপর্যায়ে তা ঠেকানো যাচ্ছে না। কিছু ক্ষেত্রে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েও গণপিটুনির ঘটনা ঘটছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পটপরিবর্তনের পর গণপিটুনিতে হতাহতের সংখ্যা বেড়েছে। আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী-এমপি থেকে শুরু করে বিচারকও। সেই ধারাবাহিকতায় গণপিটুনিতে হত্যাকা-ের ঘটনা দিন দিন বাড়ছে। রাজনৈতিক প্রতিক্ষপ থেকে ব্যক্তিগত প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটছে।
গণপিটুনিতে হত্যার তালিকায় প্রতিবন্ধী ও শিশুরাও রয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিষ্ক্রিয়।
অপরাধ বিশেজ্ঞরা বলছেন, নিজেদের এমনভাবে স্বাধীন ভাবা হচ্ছে যে, কোনো নিয়মনীতি বা আইন মানার চেষ্টা করা হচ্ছে না। অতীতের বিচারহীনতার কারণে অনেকেই পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছেন না। অনলাইন কেন্দ্রিক অপপ্রচারের মাধ্যমেও গণপিটুনির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারা মনে করছেন, নিজেরাই বিচার করবে। এটা অশনি সংকেত। রাষ্ট্রের কঠোর ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দলীয় কর্মীদের কঠোর বার্তা দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












