অনলাইন আর্থিক লেনদেন বিষয়ে এবার মার্কিন গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি!
নিজস্ব সংবাদদাতা:
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে আন্ত লেনদেনে আনতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’।
ঢাকার একটি হোটেলে গত সোমবার অনলাইন লেনদেনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে গভর্নর বলেন, নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ‘ভার্চুয়ালি’ হয়েছে। এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে সরকারি-বেসরকারি উদ্যোগে এটি হতে পারে বলে আভাস মিলেছে অনুষ্ঠানে। ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ : আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।
নতুন লেনদেন ব্যবস্থা প্রতিষ্ঠায় গেটস ফাউন্ডেশনের অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে গেটস ফাউন্ডেশনের ইনক্লুসিভ ফাইন্যানশিয়াল সিস্টেমসের বাংলাদেশ কান্ট্রি লিড ন্সিগ্ধা আলী বলেছে, গেটস ফাউন্ডেশন শুধু অর্থায়ন করে। কোনো প্রতিষ্ঠানের পরিচালনাগত বিষয়ে ও নীতিনির্ধারণীতে হস্তক্ষেপ করে না।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।