ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত আউওয়ালা র্মারাতিন ফী তারীখি খ্বালক্বিল্লাহ্ ‘আলা লিসানি সাইয়্যিদিনা সুলত্বানিন নাছীর মামদূহ্ হযরত মুর্শিদ ক্বিবলাহ্ আলাইহিস সালাম
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ২
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহাসম্মানিত মহাপবিত্র ক্বওল শরীফ:
(পূর্বপ্রকাশিতের পর)
উল্লেখ্য যে, কেউ যদি পবিত্র কুদরত মুবারক উনার বিষয়টা ভালোভাবে বুঝতে পারে, তাহলে সে অতি সহজে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বেমেছাল বুলন্দী শান মুবারক উনার বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। ফলে, তার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সর্বোচ্চ হাক্বীক্বী বিশুদ্ধ আক্বীদাহ্ ও হুসনে যন মুবারক পোষণ করা এবং উনার প্রতি সর্বোচ্চ আদব-শরাফত মুবারক রক্ষা করাও সহজ এবং সম্ভব হবে। কিন্তু মানুষ পবিত্র কুদরত মুবারক উনার বিষয়টা বুঝতে পারেনি। যার কারণে তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নানা এলোমেলো ও ব্যতিক্রম আক্বীদাহ্ পোষণ করেছে। এর অসংখ্য মেছাল বা দৃষ্টান্ত রয়েছে। উদাহরণস্বরূপ কয়েকটা বলা যেতে পারে। এই যে উছূলের কিতাবগুলোতে লেখা হয়েছে, যেমন- ‘উছূলুস্ সারাখসীর’ ২য় খ-ের ৮৬ পৃষ্ঠায় বলা হয়েছে,
بَابُ الْكَلَامِ فِىْ اَفْعَالِ النَّبِىِّ عَلَيْهِ السَّلَامُ- اِعْلَمْ بِاَنَّ اَفْعَالَهُ الَّتِىْ تَكُوْنُ عَنْ قَصْدٍ تَنْقَسِمُ اَرْبَعَةُ اَقْسَامٍ مُبَاحٌ وَمُسْتَحَبٌّ وَوَاجِبٌ وَفَرْضٌ وَهُنَا نَوْعٌ خَامِسٌ وَهُوَ الزَّلَّةُ وَلٰكِنَّهٗ غَيْرُ دَاخِلٍ فِىْ هٰذَا الْبَابِ لِاَنَّهٗ لَا يَصْلِحُ لِلْاِقْتِدَاءِ بِهٖ فِىْ ذٰلِكَ
“অধ্যায়- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্মসমূহ সম্পর্কে: জেনে রাখুন- উনার যে সকল কর্মসমূহ ইচ্ছায় হয়েছেন, সেগুলো ৪ প্রকার। যথা: (১) মুবাহ্, (২) মুস্তাহাব, (৩) ওয়াজিব এবং (৪) ফরয। আর এখানে ৫ম একটি প্রকার রয়েছে, তা হচ্ছে- যাল্লাত বা পদস্খলন। কিন্তু এই অধ্যায়ে তা প্রবিষ্ট হয়নি অর্থাৎ আলোচিত হয়নি। কারণ, সেক্ষেত্রে তিনি অনুসরণীয় নন।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! (উছূলুস্ সারাখসী ২/৮৬)
‘উছূলে বাযদাভীতে’ উল্লেখ রয়েছে,
(بَابُ اَفْعَالِ النَّبِىِّ) صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَهِىَ اَرْبَعَةُ اَقْسَامٍ مُبَاحٌ وَمُسْتَحَبٌّ وَوَاجِبٌ وَفَرْضٌ وَفِيْهَا قِسْمٌ اٰخَرُ وَهُوَ الزَّلَّةُ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্মসমূহ সম্পর্কে অধ্যায়: আর সেগুলো ৪ প্রকার। যথা: (১) মুবাহ্, (২) মুস্তাহাব, (৩) ওয়াজিব এবং (৪) ফরয। আর এখানে আরো ১টি প্রকার রয়েছে, তা হচ্ছে- যাল্লাত বা পদস্খলন।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! (কাশফুল আসরার ৩/ ১৯৯)
‘নূরুল আনওয়ারে’ উল্লেখ রয়েছে,
اَفْعَالُ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِوَى الزَّلَّةِ اَرْبَعَةُ اَقْسَامٍ مُبَاحٌ وَمُسْتَحَبٌّ وَوَاجِبٌ وَفَرْضٌ وَاِنَّمَا اسْتُثْنِىَ الزَّلَّةُ لِاَنَّ الْبَابَ لِبَيَانِ اِقْتِدَاءِ الْاُمَّةِ بِهٖ وَالزَّلَّةُ لَيْسَتْ مِمَّا يُقْتَدٰى بِهٖ وَهِىَ اِسْمٌ لِفِعْلٍ حَرَامٍ وَقَعَ فِيْهِ بِسَبَبِ الْقَصْدِ لِفِعْلٍ مُبَاحٍ فَلَمْ يَكُنْ قَصْدُهٗ لِلْحَرَامِ اِبْتِدَاءً وَلَا يَسْتَقِرُّ عَلَيْهِ بَعْدَ الْوُقُوْعِ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কর্মসমূহ যাল্লাত বা পদস্খলন ব্যতীত ৪ প্রকার। যথা- (১) মুবাহ্, (২) মুস্তাহাব, (৩) ওয়াজিব এবং (৪) ফরয। পদস্খলনকে বাদ দেওয়া হয়েছে এজন্য যে, এই অধ্যায়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এমন সব কর্ম বর্ণনা করাই উদ্দেশ্য, যা উম্মত কর্তৃক অনুসরণ করার লক্ষ্যেই সংঘটিত হয়েছে। আর পদস্খলন অনুসরণীয় কাজ নয়। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! পদস্খলন দ্বারা শরীয়তের এমন সব হারাম কাজকে উদ্দেশ্য করা হয়েছে, যা মুবাহ্ কাজের ইচ্ছায় সংঘটিত হয়ে গেছে। অর্থাৎ লিপ্ত হওয়ার পূর্বে উনার এই নিষিদ্ধ কর্ম সম্পাদনের কোনোরূপ ইচ্ছা ছিলো না এবং সংঘটিত হওয়ার পর তিনি এর উপর অটল থাকেননি।” না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! (নূরুল আনওয়ার ফী শারহিল মানার ২/২০০)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানতি ও মহাপবত্রি সুন্নতী লাঠি মুবারক উনার র্বণনা মুবারক
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ দিক-নির্দেশনা মুবারক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ১
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৫)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী না’লাইন শরীফ উনার বর্ণনা মুবারক
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল কায়িনাত, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৪)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মাক্বাম মুবারক সম্পর্কে বর্ণনা মুবার
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত ওয়ালিদাইন শরীফাইন আলাইহিমাস সালাম উনাদের খুশি মুবারক প্রকাশ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে গভীর নিসবত মুবারক এবং ২৪ ঘণ্টা দায়িমীভাবে উনাদের মহাসম্মানিত দীদার মুবারক-এ মশগূল থাকার বিষয়ে বর্ণনা মুবারক (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












