শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন

‹ পাঠকের কলম

মুহম্মদ শামীম রেজা অগ্রগামী পাঠক ২৮ নভেম্বর, ২০২৬ · সকাল ৭:৪৬

হুযুর পাক ﷺ উনার প্রতি সলাত সালামের যে কি গুরুত্ব আর কি মর্যাদা এটা প্রকৃত ঈমানদার ব্যাতীত কেউ বুঝবে না।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন
ان الله وملاءكته يصلون على النبى يا ايها الذين امنوا صلوا عليه و سلمو ا تسليما
অর্থঃ‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ও উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ছলাত পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও উনার প্রতি ছলাত ও সালাম পাঠ কর অত্যন্ত আদব ও শরাফতের সাথে।’ (পবিত্র সূরা আহযাব ৫৬ নং আয়াত শরীফ)

এ আয়াতের তাফসীরে একটা ঘটনা বর্নিত আছেঃ
হযরত ইব্রাহিম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনাকে আল্লাহ পাক অনেক শান মান দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার ২০০ টা কুকুর ছিলো, যাদের প্রত্যেকের গলায় স্বর্ণের পাত লাগানো ছিলো চিহ্নিত করার জন্য । আর ছিলো অনেক ফসলের জমি। কুকুর গুলো সেগুলা পাহারা দিয়ে রাখতো। তো একদিন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে জমি পরিদর্শনে গেলেন। হঠাৎ দেখতে পেলেন এক বিভৎস্য , কদাকার কি যেন একটা উনার দিকে আসতেছে। জিনিসটা কাছাকাছি আসতে লাগলো, এমন ভয়ানক আকৃতি যে মানুষ জন দেখলে পালিয়ে যাবে। কাছাকাছি আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কে? তোমার আকৃতি এমন কেন?
তখন সেই আকৃতির প্রানী বললো, সে কথা জানানোর জন্যই আপনার কাছে এসেছি। আমি একজন ফেরেশতা। একটা আমল করার ব্যাপারে না করলে কি হয় এটা পরীক্ষা করতে গিয়ে এমন বিকৃত আকৃতির হয়ে গেছি, এবং দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। অনেকের কাছেই সুপারিশের জন্য গেছি, কিন্তু কাজ হয় নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি করেছিলে?
সে বললো, আল্লাহ পাক আদেশ করলেন সকল ফেরেশতাদের কে সার্বক্ষণিক ভাবে আখেরী রসূল হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সলাত পাঠ করতে। আমি ভাবলাম না করলে কি হতে পারে? এটা ভাবা মাত্র আমাকে দুনিয়াতে নিক্ষেপ করা হলো, চেহারা বিকৃত হয়ে গোলো। হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনিতো আল্লাহর খলীল , আপনি আমার জন্য সুপারিশ করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার জন্য হাত তুললেন। বললেন, আয় আল্লাহ পাক আপনার যে রসূলের প্রতি প্রতি সলাত সালামের এত মূল্য সেই নবীর সলাত সালামের উসিলায় এই ফেরেশতাকে ক্ষমা করুন। তখন, আল্লাহ পাক বললেন, হে আমার খলীল ! আপনি এমন এক সুমহান উসীলা দিয়ে দোয়া করেছেন যা অবশ্যই কবুল করতে হবে। আমার হাবীবের উসীলায় কিছু চাইলে আমি তা ফিরিয়ে দেই না। তখন সেই ফিরিশতাকে ক্ষমা করে ফিরিয়ে নেয়া হলো। সুবহানাল্লাহ্ !!!

এখন চিন্তা করুন, নবীজি ﷺ উনার প্রতি সলাত সালামের কি ফযিলত। আর সে কারনেই আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগন তোমরা আমার হাবীব ﷺ উনার প্রতি সলাত পাঠ করো, এবং সালাম দাও আদবের সাথে।”

সূতরাং নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি দায়েমীভাবে সলাত সালাম পাঠ করা।

এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।

♥ ১

০টি মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।