নিয়মিত মাসিক আল-বাইয়্যিনাত শরীফ পড়ুন ঈমান আমল হেফাযত করুন

পবিত্র কালামুল্লাহ শরীফ-এর ঊনসত্তরটি আয়াত শরীফ-এর মধ্যে 'আল বাইয়্যিনাত' শব্দটি পঁয়ত্রিশ বার, 'বাইয়্যিনাত' শব্দটি সতর বার, 'আল বাইয়্যিনাহ্' শব্দটি দু'বার, 'বাইয়্যিনাহ্' শব্দটি সতর বার, সর্বমোট একাত্তর বার ব্যবহৃত হয়েছে। কুরআন শরীফ-এর ১১৪ খানা সূরার মধ্যে ৯৮ নং সূরার নাম 'আল বাইয়্যিনাহ্'। 'আল বাইয়্যিনাহ্' শব্দের অর্থ- অকাট্য, স্পষ্ট, উজ্জ্বল, প্রকাশ্য ও প্রামাণ্য দলীলসমূহ। অতএব, পত্রিকার নামের অর্থের সঙ্গে সঙ্গতি ও সামঞ্জস্য রক্ষা করে 'মাসিক আল বাইয়্যিনাত' পত্রিকার পাতায় পাতায় ইলম ও আমল সম্পর্কিত যাবতীয় বক্তব্য ও বিষয়বস্তু দলীল-প্রমাণ পেশ ও প্রকাশ করা হয়। এ পত্রিকাটি বর্তমান পঞ্চদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদে আযম, আউলাদে রসুল, রাজারবাগ শরীফ মামদুহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ও পরিচালিত! এটি উনার তাজদীদী মুখপত্র!!
তাই মনগড়া বা কল্পনাপ্রসূত কথামালায় ভরা নয় বরং দলীল-প্রমাণনির্ভর যুক্তিযুক্ত, বাস্তবসম্মত ও তথ্যসমৃদ্ধ বক্তব্য বিশ্লেষণে পরিপূর্ণ 'মাসিক আল বাইয়্যিনাত' আপনার জন্য হতে পারে একটি মূল্যবান সহায়, একটি দিশারী, উছীলা। মূল্য দিয়ে যার মূল্যায়ন করা যাবে না, না পড়ে যার গুরুত্ব বুঝা যাবে না, যা পড়ে আপনার সময় কেটে যাবে পূর্ণ জ্ঞানার্জনে, তেমনি একটি পত্রিকার নাম 'মাসিক আল বাইয়্যিনাত'।
'মাসিক আল বাইয়্যিনাত' পত্রিকার মূলনীতি-ঃ-
"যে ব্যক্তি মুহব্বত করে আল্লাহ পাক-উনার জন্য, বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক-উনার জন্য, আদেশ (দান) করে আল্লাহ পাক-উনার জন্য, নিষেধ করে আল্লাহ পাক-উনার জন্য, সে ঈমানে পরিপূর্ণ।” (আবু দাউদ, তিরমিযী, মিশকাত)!
মুজাদ্দিদে আ'যম, হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম' উনি উপরোক্ত হাদীছ শরীফ উনার পূর্ন মিছদাক! কেননা তিনি, আল্লাহ পাক উনার মতে মত, রাসুলের পথে পথ ইস্তিকামত থেকে, ফিতনা যামনায়, হেদায়েতের আলো দিয়ে যাচ্ছেন!
➤পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ যেমনিভাবে মুত্তাক্বী বান্দাদের জন্য হিদায়েত দানকারী তদ্রূপ যামানার তাজদীদী মুখপত্র মাসিক আল-বাইয়্যিনাত শরীফও হিদায়েত দানকারী!
➤মাসিক আল বাইয়্যিনাত এমন একটি পত্রিকা যা সমগ্র উম্মাহর জন্য বেমেছাল রহমত স্বরুপ! কারনঃ-
➤আল-বাইয়্যিনাত মুফতি মাওলানাদের জ্ঞানকে পুর্ন ও সমৃদ্ধ করে দিচ্ছে: কেননা, আল বাইয়্যিনাত উনার মধ্যে যে ব্যাপক দলীল দেয়া হয় তা সাধারনভাবে কোন ব্যক্তি তো নয়, বরং কোন মাদরাসা বা অপর কোন বৃহৎ প্রতিষ্ঠানের জন্যও সংগ্রহ করা সত্যিই দুস্কর!!
➤আল বাইয়্যিনাত সাধারণ মানুষকে দলীল শব্দের সাথে সম্পৃক্ত করেছে, তাদের দলীল চাওয়ার অধিকার সম্পর্কে সচেতন করেছে!
➤মাসিক আল বাইয়্যিনাত সবাইকে সুন্নত শিখিয়েছে!
➤আল বাইয়্যিনাত উলামায়ে 'সু'দের কবল থেকে ঈমান হেফাযতের উছীলা!
➤আল বাইয়্যিনাত সাধারন মানুষকে, উলামায়ে 'সু'দের চ্যালেঞ্জ করার হিম্মত যুগিয়েছে।
➤আল বাইয়্যিনাত এমন এক নিয়ামত, যা ফিতনা তথা গৃহযুদ্ধ থেকে হিফাজতের কারন!
➤মাসিক আল-বাইয়্যিনাত অকাট্য তাজদীদ মুখপত্র!
➤আল বাইয়্যিনাত দলীল বর্ণনার ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত তৈরি করেছে!
আল বাইয়্যিনাত উনার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক: আল বাইয়্যিনাত উনার তুলনা আল বাইয়্যিনাত নিজেই। এটি 'হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম' উনার তাজদীদী মুখপত্র। যা সমগ্র বিশ্ববাসীর জন্য এক অনবদ্য রহমত। সুবহানাল্লাহ!!
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
♥ ৬ ১ শেয়ার
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।