আল ইহসান ডেস্ক:
উত্তর গাজার জাবালিয়াতে সন্ত্রাসী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন সেখানকার বাসিন্দাদের কাছে বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগেও তারা সন্ত্রাসী ইসরাইলের বিমান হামলার পর প্রবল কষ্টের মুখে পড়েছেন। এখন দ্বিতীয় বছরেও তাদের একই অবস্থায় পড়তে হচ্ছে।
ফোনে মোহাম্মদ জানিয়েছেন, এখানকার পরিস্থিতি ভয়ংকর। কেউ বেরোতে পারছে না। ওরা আমাদের চলে যেতে বলেছে। কিন্তু হাতে সময় নেই। হঠাৎ তারা পুরো জায়গাটা ঘিরে ধরেছে এবং গুলি চালাতে শুরু করেছে।'' মোহাম্মদ তার পুরো নাম জানাতে চাননি।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এই আক্রমণের মাধ্যমে সন্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবসরে যাওয়ার বয়সসীমা ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। ক্রমহ্রাসমান জন্মহার ও বয়োজ্যেষ্ঠ নাগরিকের সংখ্যা বাড়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
চীনের শীর্ষ আইনি সংস্থা এই সিদ্ধান্তের কথা জানায়।
চীনে ব্লু-কলার চাকরিতে নারীদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ৫০ থেকে ৫৫ ও হোয়াইট-কলার চাকরিতে নারীদের জন্য ৫৫ থেকে ৫৮ তে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে।
খবরে আরো বলা হয়েছে, পুরুষদের অবসরের বয়স ৬০ থেকে ৬৩ পর্যন্ত বাড়তে পারে। চীনের বর্তমান অবসরের বয়স বিশ্বের মধ্যে সবচেয়ে কম।
উল্লেখ্য, ২০২৩ সালে এসে পরপর দুই ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার করে পর্যটনশিল্পকে সচল রেখে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট।
মানববন্ধন থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ রুটে নির্বিঘেœ জাহাজ চলাচলে মানুষের জীবিকা বাঁচিয়ে রাখা ও রাত্রিযাপন বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সাম বাকি অংশ পড়ুন...
টেকনাফ সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই আরও তীব্র হয়েছে। তিন দিন ধরে মর্টার শেলের গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও বোমা ফেলা হচ্ছে। সীমান্তের ওপারে একটানা বিস্ফোরণে টেকনাফের বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত থেকে ব্যাপকভাবে মর্টার শেলের বিস্ফোরণ শব্দ শুনেছেন। পাশাপাশি এ পারেও ব্যাপকভাবে কেঁপে উঠছে। এ ছাড়াও বুধবার সকালে সঙ্গে যুদ্ধবিমান ও আকাশ থেকে বোমা ফেলেছে বলেও খবর চাউর হয়। এমন বিকট শব্দে ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একটি ইংরেজি সংবাদপত্র একটি নিবন্ধে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে এসেছে বলে খবর দিয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস শিল্প নির্বাহী, সাবেক সামরিক কর্মকর্তা এবং বিশ্লেষকদের উদ্ধৃত করে বলেছে, ইসরাইলি সরকার হামলা প্রতিহত করার জন্য তার বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার কারণে ইন্টারসেপ্টর মিসাইলের অভাবের সম্মুখীন হচ্ছে। এই সংবাদপত্রটি আরও জানিয়েছে যে, আমেরিকা ইসরাইলের প্রতিরক্ষামূলক অব্যস্থার অভাব কমাতে সাহায্য করার চেষ্টা করছে।
সংবাদপত্রটি স্বীকার করেছে যে, গত ১ অক্টোবর দখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে গতকাল বুধবার দেশটির পুলিশ জানিয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা হিটলারের সাথে তুলনা করেছে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। একইসঙ্গে নেতানিয়াহুকে “শয়তানের পুত্র” বলেও আখ্যায়িত করেছে সে।
গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, মানাগুয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার তিন দিন পর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা কর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে কোটি কোটি মানুষ বিগত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম খাদ্য সংকটের মোকাবিলা করছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউএফপি) এই কথা বলেছে। তহবিল ঘাটতির কারণে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা সীমিত হওয়া নিয়েও উদ্বেগে আছে সংস্থাটি।
জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, আফ্রিকায় মারাত্মক খরা পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে রেকর্ড পাঁচটি দেশ- লেসোথো, মালাউয়ি, নামিবিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে ‘বিপর্যয়কর অবস্থা’ (স্টেট অব ডিজাস্টার) বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গোলাবর্ষণের নিন্দা জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই যে দখলদার সন্ত্রাসী ইসরায়েল সৃষ্টি হয়েছিল নেতানিয়াহুর এটা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে সে।
ফরাসি মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে গতকাল বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এলিসিতে এক রুদ্ধদ্বার বৈঠকের সময় প্রেসিডেন্ট ম্যাক্রো ১৯৪৭ সালের নভেম্বরে ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে বিভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর মূল টার্গেট গাজার হাসপাতালগুলো। যুদ্ধ শুরু হওয়া থেকেই অবরুদ্ধ গাজার ছোট বড় বহু হাসপাতাল-ক্লিনিকে তান্ডব চালায় ইসরাইলি সন্ত্রাসী সেনারা।
গত সোমবার ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর বিমান হামলা এবং গাজার একটি হাসপাতালের চত্বরে আগুন লাগার ঘটনার পর একজন ঘটনার বর্ণনা দিয়ে বললেন এটি ছিল "আমাদের দেখা সবচেয়ে খারাপ দৃশ্যগুলির একটি," এবং আহত একটি মেয়ে জানিয়েছে যে মানুষের চিৎকার করছে এবং তাঁবু ছেড়ে পালানোর চেষ্টা করছে।
প্রতক্ষ্যদর্শী আরেকজন বলেছেন, তিনি নিজেকে এতটাই অসহায় মনে করেছেন যে ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানের ক্রমহ্রাসমান জনসংখ্যা দেশটির সমাজ ও অর্থনীতিতে যেমন প্রভাব ফেলছে, তেমনি খালি বাড়ির সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০ লাখ।
জাপানের সরকারি পরিসংখ্যান দেখায় যে আকিয়া নামে পরিচিত জাপানের খালি বাড়ির সংখ্যা ২০১৮ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বেড়েছে পাঁচ লাখেরও বেশি।
জাপানে এত বেশি খালি বাড়ির কারণ হিসেবে বলা হয়েছে, দেশটির গ্রামগুলোতেও জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
জাপানের মোট বাড়ির ১৪ শতাংশই খালি। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অনুমান, জাপানে প্রায় ১ কোটি ১০ লা বাকি অংশ পড়ুন...












