নিজস্ব প্রতিবেদক:
চিনি, ভোজ্যতেল, চাল ও খেজুর- এ চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন ৮ ফেব্রুয়ারির মধ্যে হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসবেন, আমরা আশা করছি তার আগেই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত অর্ডার (প্রজ্ঞাপন) হয়ে যাবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে পবিত্র রমজান মাসকে সামনে রেখে চারটি নিত্যপণ্যের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষক ও কৃষি উন্নয়নে ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, সমগ্র দেশের প্রান্তিক কৃষকদের এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। কৃষক ও কৃষির উন্নয়নে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ২.২৭ কোটি কৃষককে স্মার্ট বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাইয়ে পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন কৃষক নূর আলম। মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে গাজর। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে ফলও বৃদ্ধি হচ্ছে।
জানা যায়, কৃষি অফিসের সহযোগিতায় মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে ৫০ শতক জমিতে গাজর চাষ করেন নূর আলম। এখন ঘরে তুলছেন দ্বিগুণ লাভের এ সবজি। কম খরচে দ্বিগুণ লাভ হওয়া গাজর চাষে আগ্রহ বাড়ছে।
স্থানীয়রা জানান, এই প্রথম গাজর চাষ হয়েছে এ এলাকায়। গাজরের বাগান দেখতে অনেক সুন্দর। এলাকার অনেক চাষি গাজর চাষে আগ্রহ দেখাচ্ছেন।
কৃষক ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের মোট আয়তনের ১৫.৫৮ ভাগ এলাকায় বনভূমি রয়েছে। বনভূমির পরিমাণ বাড়াতে জবরদখলকৃত বনভূমি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।
সাবের হোসেন চৌধুরী বলেন, দেশের মোট আয়তনের ১৫.৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে। বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪ শতাংশ। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে জবরদখলকৃত বনভূমি উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বায়ুর মানমাত্রা অস্বাস্থ্যকর, অতি অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে তা থেকে জনসাধারণকে রক্ষায় অ্যালার্ট সিস্টেম চালুর মাধ্যমে জরুরি সতর্কীকরণ বার্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার করা রিটের মামলায় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
বেলা জানায়, বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সারাদেশে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে তা শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব জাহাংগীর আলম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকালÍ এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
হাওরে প্রতি বছর কৃষকদের সোনালী ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ। তবে সেই বাঁধের কাজ কোনো বছরই নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্ক আর উৎকণ্ঠায় থাকেন কৃষকরা। গত পাঁচ বছরে অকাল বন্যায় হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ৬শো কোটি ২০ লাখ টাকার ধান ভেসে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
হাওরপাড়ের কৃষকদের দাবি, হাওরের ফসল রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন স্থায়ী সমাধান খোঁজে সরকার।
কৃষি বিভাগ বলছে, গত পাঁচ বছরে অকাল বন্যায় হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ৬শো কোটি ২০ লাখ টাকার ধান ভেসে গেছে। ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বসন্তের হাওয়ায় সরব হয়ে উঠছে প্রকৃতি। তবে মাঘের শেষে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবার বৃষ্টির পর রাত ও দিনের তাপমাত্রা কমারও তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস বলছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরমধ্যে রাতে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হাসসাম আল-আত্তা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখ- গাজার ১৫ বছর বয়সী এক কিশোর। যে কিনা গাজার নিউটন হিসেবে পরিচিতি পেয়েছে একেবারে মৌলিক পদ্ধতিতে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে। দখলদার ইসরায়েলি হামলার কারণে অন্ধকারে ছেয়ে যাওয়া গাজায় হাসসামের মতো উদ্যমী কিশোরেরাই যেন আশার আলো জ্বালিয়ে রেখেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি হামলায় গাজার বেশির ভাগ আবাসিক ভবনই মাটির সঙ্গে মিশে গিয়েছে। বিদ্যুৎ অবকাঠামো একপ্রকার বিধ্বস্ত হয়ে গেছে। এই অবস্থায় পকেট ডায়নামো আর টিনের পাখা ব বাকি অংশ পড়ুন...












