রাজবাড়ী সংবাদদাতা:
জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
গত রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আদালত চত্বরে তার অন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ খাতের একতরফা বা অনাকাঙ্খিত চুক্তিগুলোর কারণে বাংলাদেশকে প্রতি বছর প্রায় ১৫০ কোটি ডলার অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
কমিটি জানিয়েছে, তারা যে ৪১টি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করেছেন, সেগুলোর সঙ্গে আবার দরকষাকষির মাধ্যমে চুক্তি সংশোধন করা জরুরি। তা না হলে চুক্তিগুলোর অবশিষ্ট মেয়াদে তাদের প্রায় ৭২০ কোটি ডলার বাড়তি দিতে হবে।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল চুক্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ বলে মন্তব্য করেছে চীনের প্রেসিডেন্ট শি। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিুকে শুভেচ্ছা জানিয়ে সে এই মন্তব্য করে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শি জিনপিং বলেছে, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়ার চেষ্টা করলে, শারীরিক বা সরঞ্জামাদির ক্ষতি সাধন করলে পেতে হবে শাস্তি। এজন্য ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদেরও নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এমন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রের কপি বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠিয়েছে সংস্থাটি।
পরিপত্রে যা বলা হয়েছে-
১) অবাধ, সুষ্ঠু ও ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এ নীতিমালায় প্যারোলে মুক্তির শর্ত, সময়সীমা ও কর্তৃপক্ষের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সরকার কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নিম্নরূপভাবে নীতিমালা প্রণয়ন করলো উল্লেখ করে বলা হয়,
(ক) সাধারণ নীতিমালা:
১. (ক) ভিআইপি/অন্যান্য সব শ্রেণির কয়েদি/হাজতি বন্দিদের নিকট আত্মীয় য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জালভোটসহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। দ্রুত বেআইনি কর্মকা- বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে এবারের নির্বাচনে পার পেয়ে গেলেও ভোটের পরে প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ভোটের স্বচ্ছতার প্রশ্নে ইসি আপস করবে না বলেও জানান তিনি।
গককাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ইসি মাছউদ।
ভোটের স্বচ্ছতা নিয়ে ইসি কোনো আপস করবে না জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় আছে। রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না ইসি।
এ সময় তিনি আরও জানান, জাতীয় পার্টি বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কা-ারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই। কারণ একাত্তরই আমাদের ও বাংলাদেশের অস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য।
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি- বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘খুচইন জাল’। কোনো কোনো অঞ্চলে ‘ফেন্নি জাল’ বলা হয়। খুচইন মূলত হাতে চালানো এক ধরনের ঐতিহ্যবাহী জাল। বাঁশের দুই বা ততধিক দ-ের সঙ্গে যুক্ত জালটি ত্রিভুজ বা চওড়া ফানেলের মতো বিস্তৃত থাকে। জেলে ধীরে ধীরে পানির ভেতর হাঁটতে হাঁটতে জালটি সামনে ঠেলে দেন। মাছ স্রোতের সঙ্গে জালে ঢুকে পড়ে এবং শেষে জালের মুখ তুলে ধরা হয়। ছোট মাছ, পোনা কিংবা চিংড়ি- সবই ধরা পড়ে এ কৌশলে। এই জালে ধরা পড়ে পুঁটি, চেলা, টেংরা, কই, শিংসহ নানা জাতের মাছ। কোনো ইঞ্জিন নেই, নেই শব্দ; আছে কেবল মানুষের শরীরের তাল আর নদীর স্রোতের বোঝাপড়া। এ জালে ধরা মাছ সাধার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ব্যালট গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন।
ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।
ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্র বাকি অংশ পড়ুন...












