নিজস্ব সংবাদদাতা:
ভোটগ্রহণের পরদিন সকালেই দেশের বেশিরভাগ আসনের ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভোট গণনার প্রক্রিয়া নিয়ে ইসি সানাউল্লাহ জানান, ভোটের পরদিন সকালেই অধিকাংশ আসনের ফলাফল পাওয়া যাবে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিধি-বিধান অনুযায়ী, নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ভোটের পর নতুন সরকার গঠন পর্যন্ত নির্বাহী ক্ষমতা প্রয়োগের বিষয়ে উপদেষ্টাদের মধ্যে মতভিন্নতা রয়েছে।
কোনো কোনো উপদেষ্টা মনে করেন, ভোটের পর নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার আগে পর্যন্ত নির্বাহী ক্ষমতা প্রয়োগ নৈতিকভাবে ঠিক নয়। তাই তারা আর অফিস আসবেন না কিংবা কোনো ফাইলেও সই করবেন না।
আবার কোনো কোনো উপদেষ্টা বলছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার আগ পর্যন্ত বর্তমান সরকারের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে কোনো আইনগত বাধা ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসনের সাথে সমন্বয় ও অভিযোগ নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এ কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ ও তথ্যাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ উদ্যোগ নেয়া হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানুষবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ভোটের মাঠ মনিটরিং করা হবে। এ লক্ষ্যে দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখবে এসব আকাশযান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।
সারা দেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারা বাংলাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (জেএসসি) বাতিলের সিদ্ধান্ত বহাল, জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখা এবং নবম শ্রেণিতে বিভাগ বিভাজন পদ্ধতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি এই প্রস্তাবনা করেছে।
এ ছাড়া কমিটি মাধ্যমিকে সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতাসংশ্লিষ্ট নির্ধারিত কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়ার এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে সেপ্টেম্বর থেকে জুন বা কাছাকাছি সময়ে শিক্ষাবর্ষ নির্ধারণের প্রস্তাবনা করেছে।
ব্র্যাক বিশ^বিদ্য বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অনন্য জলাভূমি হাওর অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে স্বল্পমেয়াদি সরিষা চাষ। বন্যার পানি নেমে যাওয়ার পর এবং বোরো রোপণের আগে অব্যবহৃত সময়কে কাজে লাগিয়ে সরিষা আবাদ করলে কৃষকরা অতিরিক্ত একটি ফসল ঘরে তুলতে পারবেন। এতে যেমন পতিত জমির ব্যবহার বাড়বে, তেমনি বোরো ক্ষতিগ্রস্ত হলেও কৃষকের আর্থিক ঝুঁকি কমবে। সেই সাথে উন্মোচিত হবে টেকসই ও লাভজনক শস্যক্রমের নতুন দিগন্ত। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায়।
কিশোরগঞ্জের মিঠামইনের ৫ নং কেওয়ার জোর ইউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে নিজের একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। অর্থ সংক্রান্ত একটি বিষয়ে তাকে ‘মিসকোট’ করা হয়েছে দাবি করে তিনি বলেছেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি বা ব্যাখ্যা দিইনি। এই ধরনের অপতথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সন্ধার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনকে সামনে রেখে ‘ক্বওমী’ ধারার কয়েকজন নেতা বিএনপি ও দলটির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি সমর্থন জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থনের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখা এবং ‘নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন।
একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আলেম জামাত-শিবিরের কর্মকা-ের সমালোচনা করেন। তাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে ভিন্নমতাবলম্বী আল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছা অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব আশরাফ উদ্দিনের সই রয়েছে। এতে বল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনি পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ- যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন- সেখান থেকে এসেছে ২৪০ জন। এ ছাড়া বিভিন্ন বৈশি^ক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবে।
পর্যবেক্ষক পাঠানো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম আদালতের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলা করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয় নিষিদ্ধ উগ্রতাবাদী সংগঠন জেএমবি চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে থাকা আব্দুল মালেক। বিচার শেষে আব্দুল মালেকসহ তিনজনের ১৪ বছরের সাজা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে কারাগার থেকে পালিয়ে যায় আব্দুল মালেক। এখনো তার খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুধু আব্দুল মালেকই নন, কারাগার থেকে পালিয়ে যাওয়া সাতশর বেশি বন্দিকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের মধ্যে সন্ত্রাসবাদী ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ করেছে। প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বড় অংশে এগিয়ে আছে। তবে অনেক আসনে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
উত্তরাঞ্চলের জেলার মধ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থীরা বেশিরভাগ আসনে জিততে পারেন। দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি জয়ী হতে পারে, একটিতে জামায়াত এবং একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জয় সম্ভাবনা আছে। র বাকি অংশ পড়ুন...












