গাইবান্ধা সংবাদদাতা:
মানুষের আয় কমে যাওয়ায় এবার তাদের অনেকেই ইফতার সামগ্রী কিনতে পারছেন না।
সরকারি চাকরিজীবী ছাড়া প্রায় প্রত্যেক পেশাজীবীর আয় কমেছে। এর মধ্যে দিনমজুর, অটোভ্যান-রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী অন্যতম। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির তুলনায় তাদের আয় বাড়েনি, বরং কমেছে। যার প্রভাব পড়েছে পবিত্র রমজান মাসের ইফতার সামগ্রী বিক্রির দোকানেও।
ডিবি রোডের কাচারি বাজার এলাকায় সড়কের পাশে ভ্রাম্যমাণ ইফতার বিক্রেতা শুভ মিয়া। তিনি বলেন, “গত বছরের তুলনায় এ বছর বেচা-বিক্রি অনেক কম। গত বছর সারাদিনে ৬ থেকে ৭ হাজার টাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে ১৩ মার্চের মধ্যে দলগুলোর মতামত জানাতে বলা হয়েছে। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংস্কার বিষয়ে আলোচনা শুরু হবে। এরপর একটি জাতীয় সনদ তৈরি করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, যখন যে দলের মতামত পাওয়া যাবে, সে সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। আশা করছি, ১৩ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। চৈত্র মাস আসার আগেই গরমের অনুভূতি বাড়ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকু-ে, ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তেঁতুলিয়া, রাজারহাট এবং টেকনাফে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া মূল বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে সয়াবিন আর সয়াবিন। এখানকার আবহাওয়া এবং মাটি সয়াবিন চাষের জন্য বেশ উপযোগী। ফলে রবি মৌসুমে কৃষকরা সয়াবিন চাষের দিকে ঝুঁকে পড়েন। বিশেষ করে যে সব জমিতে বোরো ধানের আবাদ সম্ভব হয় না, ওই সব জমিতে চাষ করা হয় সয়াবিন।
বিভিন্ন পশুখাদ্য তৈরির কারখানায় সয়াবিনের রয়েছে বেশ চাহিদা, ফলে প্রতি বছরই বাড়ছে দাম। সয়াবিন এখন অর্থকরী ফসলে পরিণত হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকার সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষিবিভাগ।
সারা দেশে যে পরিমাণ সয়াবিন উৎপাদন হয়, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ছাত্রশিবির প্রতিদিন তিন লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায়, সেই প্রশ্ন করেছে ছাত্রদল।
ছাত্রদল বলছে, তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোন খরচ করতে পারছে না। যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে।
বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, পাঁচই অগাস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, চেহারা বা ব্যানার পাল্টালেও চা বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গঙ্গা নদীর ওপর ভারতের তৈরি ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরেই বনিবনা হচ্ছে না বাংলাদেশের। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো কিছু না জানিয়েই বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। যা নিয়ে সম্প্রতি উভয়দেশের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় না পৌঁছেই শেষ হয়েছে বৈঠক।
ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর দুদিন ধরে বৈঠক করে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকের প্রথমদিকে সব বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে ‘লাল কার্ড’ প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ সমাবেশে এক শিক্ষার্থী বলেন, ছাত্ররা জুলাই আন্দোলন শুধু স্বৈরাচার সরকার পরিবর্তনের জন্য করেননি। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এই গণ-অভ্যুত্থান বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নির্ভরযোগ্য সকল ফিক্বাহ ও ফতওয়ার কিতাবে একথাই উল্লেখ আছে যে, উলামায়ে মুতাকাদ্দিমীন অর্থাৎ পূর্ববর্তী ফক্বীহ উনাদের মতে সকল ইবাদতের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সেখানকার কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান।
তিনি বলেন, ভর্তি ছাত্রদের সাথে স্টাফদের গন্ডগোল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে অবস্থান করছে।
বেলা ২টার পর হাসপাতালে গিয়ে দেখা যায়, ফটকে পুলিশ আর ভেতরে সেনা সদস্যরা অবস্থান নিয়ে রয়েছেন।
হাসপাতালটির এক কর্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের শান মুবারকে চরম কটূক্তিকারী ইসলামবিদ্বেষী রাখাল রাহাকে অনেকদিন ধরেই গ্রেফতার করতে ও তাকে বিচারের মুখোমুখি করতে দাবি জানিয়ে আসছেন দেশের দ্বীনদার মুসলমানগণ। কিন্তু অজানা কারণে তাকে নিয়ে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে গঠিত হয় কমিটি। সেই কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পায় এই ইসলামবিদ্বেষী রাখাল। মূলত তার নাম ছিলো সাজ্জাদুর রহমান।
সংশ্লিষ্টরা বলছেন, নত বাকি অংশ পড়ুন...












