নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।
এ সফরে আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি আবহাওয়া তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে সরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাং বাকি অংশ পড়ুন...
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও বেবিচকের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব যতটুকু ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান; কিন্তু উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে দেখা যায়, ঢাকা-কুয়ালালামপুরের টিকিটের দাম কুয়ালালামপুর-ম্যানিলার টিকিটের দামের চেয়ে কয়েক গুণ বেশি। এই তারতম্যের কারণ কী, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনো নীতিমালা আছে কঠবাকি অংশ পড়ুন...
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উদ্যোগে প্রণীত খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অ বাকি অংশ পড়ুন...
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, আইটি ব্যবস্থার দুর্বলতা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
ঐতিহাসিক পানাম নগর, প্রাচীন স্থাপনা ও শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্র। সম্প্রসারিত হয়েছে পৌর এলাকার জনবসতি। তবে নাগরিক জীবনের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ আবর্জনা কোথায় ও কীভাবে ফেলা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংকট চলছে।
২০০১ সালে সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে প্রায় ২৫ বছর। অথচ এখনো গড়ে ওঠেনি স্থায়ী ও পরিকল্পি বাকি অংশ পড়ুন...
দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ।
ওই বছর জাপানের প্যাসিফিক কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল নয়টি সম্ভাব্য এলাকা পরিদর্শন করে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সুপারিশ করে সমীক্ষা প্রতিবেদন জমা দেয়। ২০১২ সালে সরকার সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দরের প্রকল্প অনুমোদন দেয়। ২০১৬ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার সময় ধরা হয়। অর্থায়ন করার আলোচনা চলছিল চীনের সঙ্গে।
কর্মকর্তারা জানিয়েছেন, সোনাদিয়া সমুদ্রবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ২০০৯ সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই যুবকদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাদের লাইসেন্সের আওতায় আনা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ই-রিকশা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।
মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন- মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, এবিএম শামছুদ্দিন ও বাবুল আখতার।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তিন বছর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার নির্ধারণ করা হয়েছিল। সেই বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী মিরপুর ও গাজীপুরের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন শ্রমিকরা। পুলিশদের সঙ্গে জাড়িয়েছেন সংঘর্ষেও।
এরই মধ্যে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ধারা ১৩৯ অনুঠবাকি অংশ পড়ুন...
রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে চাকরিজীবনে কোনোভাবেই সেই রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব পড়তে দেয়া যাবে না। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগà বাকি অংশ পড়ুন...












