SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%রহমধারা%' OR titleBn LIKE '%রহমধারা%' OR descriptionEn LIKE '%রহমধারা%' OR descriptionBn LIKE '%রহমধারা%' OR slug LIKE '%রহমধারা%' OR metaTag LIKE '%রহমধারা%' OR metaDescription LIKE '%রহমধারা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
রহম শীতল বাতাস দেখো আরব হতে গেলেন ছড়িয়ে
এলেন প্রিয় হাবীব ও রাসূল রিসালতের বাণী নিয়ে
মরুর বুকে অপার সুখে লুটায় পড়ে প্রভাত আলো
কঠিন খরায় রহমধারা হঠাৎ এসে দিলেন ভিজিয়ে
কুসুম কলি দিলো বলি দখিন হাওয়ার কানে কানে
উম্মু রসূল শাহী শানে নববী নূর দিলেন সাজিয়ে
নিরব নির্ঝর সলীল ধারা আপন বেগে বয়ে চলে যায়
যেন সেই নূর দেখার পিপাসায় অচিন পথে যাবে হারিয়ে
রাতের কোলে অবাক জোৎস্না বিমোহিত পেয়ে দীদার
না’তের গুঞ্জন ছড়ায় কূজন নিশি রাতের আধার মাড়িয়ে
আশিকী মন পেয়ে রতন শুকরিয়া স্বরূপ সদা সিজদায়
জনম জনম চাহি রহম মনের সকল গালিজ তাড়িয়ে
বাকি অংশ পড়ুন...












