নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সাধারণত ঈদের ছুটি তিন দিন থা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই আশ্বাসের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যার পর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা কলেজের শিক্ষার্থী তানজীমুল আবিদ। তিনি ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।
তানজীমুল আবিদ জানান, তারা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করেছেন এবং তাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেকের ওপর বর্ধিত ভ্যাট কমিয়েছে সরকার। ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে গত ৯ জানুয়ারি কেক, বিস্কুট, ফলের জুস, ইন্টারনেট, মোবাইল কলরেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার।
নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুট ও কেকের ওপর একলাফে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা সংশোধনসহ সাতটি দাবি তুলে ধরেছেন রাজধানী ঢাকার ভূমি মালিকরা। তারা বলছেন, ড্যাপে ঢাকা শহরের মাত্র ২০ শতাংশ পরিকল্পিত এরিয়ায় সুউচ্চ ভবন নির্মাণের ব্যবস্থা রেখে অবশিষ্ট ৮০ শতাংশকে অপরিকল্পিত এরিয়ার ‘ট্যাগ’ দেওয়া হয়েছে। এভাবে ভবনের উচ্চতা ও আয়তন হ্রাস করে দেওয়া হয়, যেন ঢাকার প্রকৃত ভূমি মালিকরা কোনোভাবেই ভবন নির্মাণ করতে না পারে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ড্যাপ দ্বারা ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমি মালিক’ ব্যানারে এক সং বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আটকদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) চট্টগ্রামের সার্কিট হাউজে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বেবিনকা। এটি গত সাত দশকের মধ্যে শহরটিতে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঝড়ের কারণে বাতিল হয়েছে বহু ফ্লাইট, পিছিয়ে গেছে ট্রেনের শিডিউল।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সাংহাইয়ে আঘাত হানে টাইফুন বেবিনকা। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) বলেছে, তারা এই ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার রেকর্ড করেছে।
তবে চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আছড়ে পড়ার সময় বাতাস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালে নিহত ৯৯ জন সাংবাদিকের মধ্যে ৭২ জন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল-হামাস যুদ্ধে শহীদ হয়েছেন। নিহতের এই সংখ্যা প্রায় এক দশকের মধ্যে গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী ছিল।
সোমালিয়া ও ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা স্থিতিশীল থাকলেও সিপিজে বলছে, গাজা, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ও লেবাননে শহীদের সংখ্যা না থাকলে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনা বছরওয়ারি কমে যেত।
সাংবাদিক নিহতের এই সংখ্যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ এবং ২০২২ সালের পরিসং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টিসিবির ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবটিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৮ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাড় শক্তিশালী রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তার ব্যাপারে আমরা কমবেশি সবাই জানি। পাশাপাশি পেশী সংকোচন ও রক্ত জমাট বাধতে সাহায্য করার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনিজটি।
১। চিয়া বীজ : ৪ টেবিল চামচ চিয়া বীজ প্রায় ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম সরবরাহ করে।
২। সজনে পাতা : দুধের চার গুণ ক্যালসিয়াম মেলে সজনে পাতায়। ক্যালসিয়াম ছাড়াও সজনে পাতায় আমিষ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি মেলে যা আমাদের শরীরের জন্য আবশ্যকীয় পুষ্টি উপাদান।
৩। ছোলা : ২ কাপ ছোলায় মেলে ৪২০ মিলিগ্রাম ক্যালসিয়াম।
৪। রাগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ এটি। দেখতে অনেকটা তোকমা দানার মতো। চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো ছোট আকারের হয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এই বীজ। ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজও মেলে এই বীজ থেকে। জেনে নিন চিয়া সিড খেলে কোন কোন উপকার মিলবে।
যারা হাড়ের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত চিয়া সিড খান। কারণ এতে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাঙ্গানিজ রয়েছে যা হাড় শক্তিশালী রাখে।
চিয়া বীজ প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শনিবার ঢাকায় রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে সরকার।
এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক একাউন্টে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ‘জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস’ শীর্ষক ওই বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা।
বিবৃতিতে আরও বলা হয়, সব অংশীদারের প্রতি আমরা সহিংসতা থেকে বিরত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুদ্রাস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট ৬.৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করেছে।
গত বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ৬০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, রাতারাতি রেপো পলিসির সুদের হার বিদ্যমান ৬.৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া পলিসি ইন্টারেস্ট করিডোর ক্যাপ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএসএফ) হার বিদ্যমান আট.৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে নয়.২৫ বাকি অংশ পড়ুন...












