-ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন বলেছেন, দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের রিসাইকেল পাদুকা খাতে ভ্যাট অব্যাহতি থাকলেও হঠাৎ ভ্যাট আরোপে শিল্পটি চরম চাপে পড়েছে। সমিতির আওতায় ৫৫০টির বেশি কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় ৫০ শতাংশ এরইমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার অবস্থায়।
তিনি বলেন, ২০১৬ সাল থেকে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত ১৫০ টাকা বা তার নিচের হাওয়াই চপ্পল ও রিসাইকেল পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এই সুবিধা তুলে নেওয়া হয়। বর্তমান বাস্তবতায় ১৫০ টাকার সীমা পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও তিনি মত দেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আশরাফ উদ্দিন বলেন, সমিতির আওতায় ৫৫০টির বেশি কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় ৫০ শতাংশ এরইমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার অবস্থায় আছে। এসব কারখানার বেশিরভাগই মাইক্রো ও ক্ষুদ্র পর্যায়ের, যেখানে মালিক নিজেই ব্যবস্থাপনা, হিসাবরক্ষণসহ সব কাজ পরিচালনা করেন। ভ্যাট ব্যবস্থাপনা চালু রাখতে প্রয়োজনীয় জনবল বা সক্ষমতা অনেকের নেই, ফলে চাপের মুখে অনেকেই ব্যবসা বন্ধ করে দিচ্ছেন।
ভ্যাট আরোপের ফলে পণ্যের দাম বাড়ার আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, ১০০ টাকার জুতায় ভ্যাট যুক্ত হলে ১১৫ টাকা হয়ে যাবে এটা স্বাভাবিক। এতে নি¤œআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে এসব পণ্য।
তিনি আরও বলেন, এই শিল্প শুধু ব্যবসা নয়, একটি বড় সামাজিক ও পরিবেশগত ইকোসিস্টেম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহৃত প্লাস্টিক ও পুরনো পাদুকা সংগ্রহ করে তা পুনর্ব্যবহার করা হয়। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে নি¤œআয়ের মানুষের কর্মসংস্থান তৈরি হয়। যদি এই রিসাইকেল কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে দেশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোটি কোটি মানুষের ব্যবহৃত জুতা ও প্লাস্টিক বর্জ্য ডাস্টবিন ও রাস্তায় জমে থাকবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আশরাফ উদ্দিন বলেন, আমাদের মূল দাবি ১৫০ টাকা পর্যন্ত রিসাইকেল পাদুকার ওপর ভ্যাট অব্যাহতি পুনর্বহাল করা। এতে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান রক্ষা পাবে। আর যদি তা না করা হয়, তাহলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)