হামাসের বীরত্ব:
-গাজায় কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইহুদিবাদী ইসরাইল
-জর্দানে ইসরাইলি দূতাবাস ঘেরাও করে হাজারো মানুষের বিক্ষোভ
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন চালিয়ে তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে সহযোগিতা করার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানান হামাসের এই নেতা। তিনি বলেন, গাজার গণহত্যায় সমর্থন দেয়ার জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে।
খলিল আল-হাইয়া বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালনা করেছে তা নিতান্তই ফিলিস্তিনি জনগণের স্বার্থে এবং এর মাধ্যমে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্য অনেক বেশি জোরদার হয়েছে।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করলেও গাজা আগ্রাসনের মধ্য দিয়ে তার প্রকৃত কুৎসিত চেহারা উন্মোচিত হয়েছে এবং বিশ্ববাসীর কাছে তাদের বর্বর স্বভাব স্পষ্ট হয়ে গেছে।
জর্দানে ইসরাইলি দূতাবাস ঘেরাও করে হাজারো মানুষের বিক্ষোভ
টানা ষষ্ঠ রাতের মতো জর্দানের রাজধানী আম্মানে হাজার হাজার নাগরিক ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস ঘেরাও বিক্ষোভ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এই বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা গত জুমুয়াবার দূতাবাসের সামনে জড়ো হয়ে জর্দান সরকারকে ইসরাইলের সাথে অত্যন্ত অজনপ্রিয় শান্তি চুক্তি বাতিল করার দাবি জানায়। দখলদার সরকারের সাথে জর্দানের অন্য সমস্ত চুক্তি শেষ করাও আহ্বান জানায়।
বিক্ষোভকারীরা ইসরাইলের সাথে শান্তি চুক্তি বাতিল এবং আরব দেশটিতে ইহুদিবাদীদের দূতাবাস বন্ধ করার জন্য জর্দান সরকারের প্রতি আহ্বান জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)