‘৯ মাস হয়ে গেলো তিনি দেশে ফেরেননি, নির্বাচনের সময় তিনি দেশে ফিরবেন না?’
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, যে দলের নেতা কর্মীদের সামনে আসেন না, সেই দল বেশিদূর এগোতে পারে না। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কবে তারেক রহমান দেশে ফিরবেন। নয় মাস হয়ে গেলো, কিন্তু তিনি দেশে ফেরেননি।
তিনি আরো বলেন, বর্তমানে তারেক রহমানের দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে যদি তিনি দেশকে নিরাপদ মনে না করেন, তবে আর কবে করবেন? নির্বাচনের সময় কি তিনি দেশে ফিরবেন না? সে সময় প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। তখন তার আগমন কিভাবে হবে?
মাসুদ কামাল আরও মন্তব্য করেন, চাঁদাবাজির ঘটনা এখন খুব সহজে রেকর্ড করা যায়। তারেক রহমান এ বিষয়ে কিছু করেছেন? তিনি চাইলে বলতে পারতেন, 'আমাকে তোমরা মেইল করে পাঠাও।' এতে চাঁদাবাজদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারতো।
শেষে, তিনি জানান, বর্তমানে বিএনপির মধ্যে ১০-১২টি গ্রুপ রয়েছে, যাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তারা জানে, এই ভাই আমাকে বাঁচাবে, অমুক ভাই আমাকে বাঁচাবে।
মাসুদ কামালের এই বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এবং তারেক রহমানের অনুপস্থিতির কারণে দলের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)