ব্রয়লারের দাম:
‘১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ কীভাবে’
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, আমি ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে মাঠে নামিয়ে দিয়েছি, কথা বলেছি তাদের সঙ্গে। তারা (ব্যবসায়ীরা) ঘোষণা দিলো ১৯০-১৯৫ টাকা, আজ কেন তারা ১৬০ টাকায় বিক্রি করছে? আমাদের প্রান্তিক চাষিদের কিন্তু তাহলে লস দিয়ে বিক্রি করতে হবে যেহেতু ফিডের দাম বেশি। আমাদের ক্ষুদ্র খামারিরা বড় ধরনের ক্ষতির শিকার হবে। আমরা এই বিষয়টি দেখছি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি এ তথ্য জানান। এ এইচ এম শফিকুজ্জামান বলেন, তাহলে আমার প্রশ্ন এখানে, যে মুরগি ফার্ম থেকে চারদিন আগে ২২০-২৩০ টাকায় বিক্রি হয়েছে, তারা ঘোষণা দিলো ১৯০-১৯৫ টাকা, সেটি আজ তারা ১৬০ টাকায় বিক্রি কীভাবে করে। তাহলে এই ৭০-৮০ টাকার যে গ্যাপ এটি কি তারা জনগণের পকেট থেকে তুলে নিয়ে গেছে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম এবং সরকারের যারা সংশ্লিষ্ট আছেন এই বিষয় নজর দেওয়ার জন্য লিখিতভাবে জানাবো।
তিনি জানান, আমরা ৯ মার্চ পোল্ট্রি সেক্টরের প্রান্তিক চাষি, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং বড় বড় ফার্মগুলোকে আমরা ডাকলাম। সেসময় বড় বড় ফার্মগুলো জানালো তাদের উৎপাদন খরচ ১৩০-১৪০ টাকা। যেহেতু ফিডের দাম, বাচ্চার দাম বেশি, কন্ট্রাক্ট ফার্মের বাইরে যারা আছেন তাদের উৎপাদন খরচ ছিল ১৬০ টাকা। সেই মিটিংয়ের পর আমরা আটটি সুপারিশ সরকারের কাছে করেছি। কিন্তু দেখা গেলো, সেই সুপারিশ কোনও কাজ করেনি। বরং দাম আরও বেড়ে গেল। দাম বেড়ে ফার্ম পর্যায়ে দাঁড়ালো ২২০-২৩০ টাকা। যেটার প্রভাব নিউমার্কেট কাঁচা বাজারে দেখেছি রমজানের দুইদিন আগে। সেখানে দেখলাম ২৭০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সেদিন আমরা বড় চার কোম্পানিকে শোকজ করলাম।
ভোক্তার ডিজি জানান, রমজান শুরুর আগের দিন বৃহস্পতিবার তারা আমাদের এখানে শোকজের জবাব দেয়। ১৯০-১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয় কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। জুমুয়াবার মুরগির দাম ২৫০ এ নেমে আসলো। শনিবারে এটি আরও কমলো। গতকাল বাজারে ২২০-২৩০-এ নেমে গেল। আমি আজ সকালে বাজার থেকে রিপোর্ট নিলাম, কাপ্তান বাজারে আমাদের টিম অভিযান করে রিপোর্ট করলো সেখানে খুচরা পর্যায়ে ১৮০ থেকে ১৯০ টাকা। তাহলে ফার্ম থেকে যেটি ১৯০ টাকা ঘোষণা দেওয়া হল সেটি খুচরা পর্যায়ে ১৯০ টাকা। আমি খবর নিয়েছি ফার্ম থেকে গতকাল ১৬০ টাকা দরে মুরগি বিক্রি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












