‘হয়রানিমূলক অভিযানের কারণে দেশের রেস্তোরাঁ খাত চরম চাপে’
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আমলাতান্ত্রিক জটিলতা, ভ্যাটের চাপ এবং মাঠপর্যায়ে হয়রানিমূলক অভিযানের কারণে দেশের রেস্তোরাঁ খাত চরম চাপে রয়েছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা। বাজেট-পূর্ব আলোচনায় অংশ নেয়ার পরদিনই ভ্যাট-অনুগত রেস্তোরাঁগুলোর ওপর একযোগে অভিযান চালানো হয়েছে বলেও দাবি তাদের।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পরামর্শক কমিটির সভায় এসব অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।
ইমরান হাসান বলেন, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাজেট আলোচনা শেষে পরদিনই ভ্যাটে নিয়মিত (কমপ্লায়েন্ট) রেস্তোরাঁগুলোতে অভিযান শুরু হয়। এর ফলে বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
“একদিকে ভ্যাট বাড়ানোর চাপ, অপরদিকে অনিয়মিত অভিযান- এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া বিকল্প থাকবে না,” বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, প্রশাসনিক চাপ ও মাঠপর্যায়ের হয়রানির কারণে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সরকারের প্রতি ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব করনীতি প্রণয়ন, ভ্যাট প্রশাসনে হয়রানি বন্ধ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের আহ্বান জানান তিনি।
ইমরান হাসান বলেন, দেশে প্রায় ৪ লাখ ৮২ হাজার রেস্তোরাঁ থাকলেও বড় অংশ করের আওতার বাইরে। তাদের সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৬০ হাজার- যারা নিয়মিত ভ্যাট পরিশোধ করছেন, তাদের ওপরই তুলনামূলক বেশি চাপ সৃষ্টি হচ্ছে।
“পাশের দোকান ভ্যাট দেয় না, লাইসেন্স নেই- তাদের ওপর কোনও চাপ নেই। এতে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে না,” বলেন তিনি।
রেস্তোরাঁ খাতের জন্য ভ্যাটের হার না বাড়িয়ে বরং কমানো এবং ভ্যাটের সঙ্গে সমন্বয় করে আয়কর আদায়ের প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ও সরল করব্যবস্থা চালুর দাবি জানান।
তার ভাষ্য, বর্তমান কর কাঠামো এতটাই জটিল যে, ছোট ব্যবসায়ীদের অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ ও অডিট করাতে হচ্ছে- যা তাদের টিকে থাকার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রেস্তোরাঁ খাতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইমরান হাসান। তিনি বলেন, ‘বড় গ্রুপগুলো আমদানি সুবিধা ও আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে কম দামে পণ্য সরবরাহ করছে, যা ছোট উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয়। ফলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












