দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরষতা:
‘হামাসের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা ও কমান্ডাররা অক্ষত রয়েছেন’
, ১২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাদিস ১৩৯১ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার সন্ত্রাসী ইসরাইলের ৪৮ দিনের পাশবিক হামলা সত্ত্বেও সংগঠনটির সামরিক কমান্ডাররা 'অত্যন্ত ভালো অবস্থানে' রয়েছেন। হামাস আরো বলেছে, ৪৮ দিন ধরে বর্বরতা চালিয়ে তেল আবিব গাজায় তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।
গাজায় চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার হামাসের প্রবাসী নেতা ও সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মিশাল এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজা যুদ্ধে কিছু যোদ্ধা ও কমান্ডার এবং তাদের আত্মীয়-স্বজন শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তারা কেউ ফ্রন্ট লাইনে ছিলেন না। তবে প্রতিরোধ সংগঠনের অবস্থা বর্তমানে অত্যন্ত ভালো কারণ, তাদের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা এবং কমান্ডাররা অক্ষত রয়েছেন।
খালেদ মিশাল বলেন, ইহুদিবাদী শত্রু গাজা যুদ্ধে তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। তারা উত্তর গাজা থেকে কিছু লোককে দক্ষিণ গাজায় নিয়ে গিয়েছিল। কিন্তু উত্তরের বেশিরভাগ মানুষ তাদের ঘরবাড়িতেই অবস্থান করেছেন।
হামাসের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, প্রতিরোধ আন্দোলন ‘একটি দীর্ঘ-সময়ের জন্য’ যুদ্ধ করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তাবে তারপরও গাজা যুদ্ধ বেশিদিন স্থায়ী হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
খালেদ মিশাল বলেন, গাজার মানবিক পরিস্থিতি বেদনাদায়ক হলেও তা প্রতিরোধ যোদ্ধাদেরকে আগ্রাসী সেনাদের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত রাখতে পারবে না। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের পক্ষ থেকে তৈরি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা যুদ্ধ শেষে এই উপত্যকার শাসনব্যবস্থা কোনো অবস্থাতেই ইসরাইলের অনুকূলে যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












