‘হাতির বিকট গর্জনে ছুটে গিয়ে দেখি, ধানখেতে রক্তাক্ত দেহ পড়ে আছে’
, ২৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাহাড়ের পাদদেশে একখ- জমিতে বোরো ধান চাষ করেছিলেন কৃষক ছাবের আহমেদ (৬৭)। এলাকাটি হাতির বিচরণক্ষেত্র। তার ওপর ধান পেকেছে। পাকা ধানের গন্ধে হাতির পাল হানা দিতে পারে, এমন আশঙ্কা থেকে ছাবের আহমেদ খেতের পাশে আগুন জ্বালিয়ে সারা রাত পাহারা দেন। ভোরের দিকে হঠাৎ একটি বন্য হাতি নেমে আসে পাহাড় থেকে সাবের সেটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। উন্মত্ত হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক ছাবেরের।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সাবের আহমেদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এক ছেলে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
ছাবের আহমেদের জমির পাশেই একটি মসজিদের অবস্থান। ওই মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহর ঘুম ভাঙে ফজরের আজানের একটি আগে। এ সময় তিনি হাতির বিকট গর্জন শুনে ছুটে গিয়ে দেখেন, হাতির পাশেই ছাবেরের নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে। মোহাম্মদ আবদুল্লাহ বলেন, দৃশ্যটি ছিল খুবই মর্মান্তিক। ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আয়ে পরিবার চলত। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন দিশাহারা।
ইদানীং এলাকায় হাতির উৎপাত বেশ বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ কারণ ছাবেরের মতো অনেক কৃষক রাতে আগুন জ্বালিয়ে পাকা ধান পাহারা দেন। গত মঙ্গলবার রাতে ছাবেরের ধানখেতের একটু দূরে নিজের খেত পাহারা দিচ্ছিলেন কৃষক জামাল উদ্দিন। তিনি বলেন, হাতিটি শুঁড় দিয়ে ছাবের আহমদকে আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন। বিশেষ করে তিনি দুই পা, হাত ও মুখে মারাত্মক আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বন্য হাতির চলাচল বেড়েছে। বিশেষ করে পাহাড়সংলগ্ন এলাকায়। খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত বাড়ছে। তবে হাতির আঘাতে মৃত্যু হওয়া কৃষক ছাবেরের পরিবার ক্ষতিপূরণ পাবেন বলে বন বিভাগ জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস সংকটে যাত্রীদের পকেট কাটছেন সিএনজি অটোরিকশা চালকরা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে -ডিএসসিসি প্রশাসক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিলারের কাছে সার মিলছে না, দোকানে দাম বেশি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্রামেই চিকিৎসা নিশ্চিতে ‘হেলথ হাব’ করার পরিকল্পনা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিমের ডজন ১৮০ টাকা!
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভর্তুকি কমাতে ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে চা, সাবান, আটা, লবণ, তেল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে আজানের মাইক অপসারণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)