‘শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বট আইডি ব্যবহার করে বিএনপির নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে’
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, এই প্রথম বাংলাদেশে দখলদারিত্বের রাজনীতি ছাত্রশিবির কায়েম করতে শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যত প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন, তা শিবিরের বিভিন্ন পর্যায়ের বট আইডি ও নেতৃবৃন্দ করে থাকে। আমরা গত কয়েক বছর ধরেই এই বিষয়টি বলে আসছি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে প্রচার হচ্ছে- শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে হেনস্তা করেছেন। কিন্তু শিবির সেটি স্বীকার না করে উল্টো বিষয়টি আড়াল করার চেষ্টা করছে।
নাসির বলেন, ৫ তারিখের পর এই প্রথম আমরা দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলা করেছে। এই হামলার মাধ্যমে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ছাত্রশিবির। এর আগে একই ধরনের ঘটনা আমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও ঢাকা পলিটেকনিকে দেখেছি।
তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রামের ঘটনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্মরণকালের সবচেয়ে বড় তারুণ্যনির্ভর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে আড়াল করতেই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)