‘রাজপথে থাকা দলগুলো জামাতের বি টিম’ -আনিস আলমগীর
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজপথে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেগুলো মূলত জামাতের ‘বি টিম’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। গত শনিবার (১৬ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।
আনিস আলমগীর বলেন, বৃহত্তর রাজনৈতিক একটা দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আর আরেকটা রাজনৈতিক দল বিরোধী দলে আছে এবং তাদের এ-টিম, বি-টিম, সি-টিম সব আছে। আর কোনো রাজনৈতিক দল নাই। জামাতের বি টিম যা আছে, সবগুলো এখন রাস্তায় রয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল, যেটি শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করতে পারবে সেটি থাকা অত্যন্ত জরুরি।
জাতীয় পার্টির প্রসঙ্গে টেনে তিনি বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারাও যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু এর মধ্যেও তাদের অনেকগুলো ঐতিহাসিক ভূমিকা ছিল।
তিনি আরও যোগ করেন, বিরোধী দলে থাকা মানেই যে শুধু সরকারি দলের সাথে সবসময় ঝগড়া করা, বিষয়টি তা না। জাতীয় পার্টি সরকারের প্রতি বেশি সহানুভূতি দেখাতে গিয়ে নিজেদেরই ক্ষতি করেছে।
দেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন নিয়ে সাংবাদিক আনিস আলমগীর বলেন, ইউনূসের শাসনে যে দুর্যোগের মধ্য দিয়ে আপনারা দিন পার করেছেন, সেখান থেকে বর্তমানে দেশে একটি রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। আমার মনে হয়, সরকারকে সহযোগিতার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আপনাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে সংগ্রাম, সেটিও অব্যাহত রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)