‘রমাদ্বান শরীফে দাম বাড়ানোর রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে’
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মুহম্মদ জসিম উদ্দিন বলেছেন, মুখে বলবেন বিভিন্ন সমস্যার কারণে পণ্য নেই। কিন্তু সরকারের লোক অভিযানে গেলেই খাটের ও মাটির নিচে ৫০০, ২ হাজার কেজি তেল পাওয়া যাচ্ছে, তা হবে না। নেই তো নেই। ৩০০ বছরের রেওয়াজ রমাদ্বান শরীফ এলেই দাম বাড়ানো। এভাবে নাটক সিনেমা বন্ধ করতে হবে। এতে ব্যবসায়ীদের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে।
রাজধানীর মতিঝিলে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে রমাদ্বান শরীফ উপলক্ষে নিত্য পণ্যের মজুদ, সরবরাহ ও দামের ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, রমাদ্বান শরীফ এলে জিনিসপত্রের দাম আমরা বাড়িয়ে দেব- এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিরাও উৎসবে পণ্যের দাম কমায়। আমারও একান্ত ইচ্ছে এবার যাতে দাম কমাতে পারি।
চিনি, তেলসহ বিভিন্ন পণ্যের মিল মালিকদের উদ্দেশ্যে এই ব্যবসায়ী নেতা বলেন, মাল বিক্রি করব কাগজ দেব না, তা হবে না। কাগজ ছাড়া সড়কে পণ্য কীভাবে যায়। এ কারণে বৈধ মাল অবৈধ হয়ে যাচ্ছে। ভোক্তা অধিদপ্তরসহ অন্যরা জরিমানা করবে কাগজ না পেলে। এভাবে আর কতকাল চলবে? ডিজিটাল ছেড়ে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে দেশ। দোষারোপের নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এভাবে যেকোনো ছুতায় পণ্যের দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীদের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। তাই দাম বাড়ানোর নাটক-সিনেমা থেকে বেরিয়ে আসতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)