‘যত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি’
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সড়কের পাশে প্যাডেলচালিত রিকশা রেখে কপালের ঘাম মুছতে মুছতে খাবারের একটি ভ্রাম্যমাণ দোকানে গেলেন আনসার আলী (৭৪)। একটি পরোটা নিয়ে পাশে থাকা টেবিলে বসে খেতে শুরু করেন। পরনের জলপাই রঙের শার্টটা ঘামে ভিজে গেছে। রাজধানীর মালিবাগ মোড়ে দেখা গেল এ দৃশ্য।
আনসার আলী যাত্রাবাড়ী থেকে একজন যাত্রী নিয়ে শান্তিবাগে এসেছেন। যানজট ঠেলে যাত্রাবাড়ী থেকে শান্তিবাগে পৌঁছাতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। যাত্রী নামিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন।
একটি পরোটাই কি দুপুরের খাবার, জিজ্ঞাসা করতে আনসার আলী বলেন, ‘কী করব বাবা। ইনকাম তো নাই।
সকালের নাশতায় ১টি পরোটা ও ১০ টাকার এক প্লেট ভাজি খেয়েছেন বলে জানান আনসার আলী। তিনি বলেন, ‘যত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি। কখনো কখনো না খেয়ে থাকি। ভাত খেলে তার সঙ্গে কম দামের শাকসবজি খুঁজি। মাছ, গোশত কবে খেয়েছি মনে নেই। কয়েক মাস আগে একটি দাওয়াতে গোশত খেয়েছিলাম।’
শান্তিবাগে বেলা দুইটার সময় কথা হলো ভ্রাম্যমাণ ফল ও আদা-রসুন বিক্রেতা খোকার (৬৯) সঙ্গে। তিনি জানান, বেশ কয়েক বছর ধরে আদা, রসুন ও যেকোনো একধরনের ফল ঘুরে ঘুরে বিক্রি করেন। ২০ কেজি আদা, ১০ কেজি রসুন ও ১০ কেজি জামরুল এনে বিক্রি করছেন তিনি। এসব কেনার জন্য ভোর চারটার সময় তাকে কারওয়ানবাজারে যেতে হয়। এরপর সেখান থেকে পণ্য এনে বিক্রি করেন।
পণ্যের দাম বাড়ার পর থেকে আগের মতো বিক্রি হচ্ছে না বলে জানালেন এ ভ্রাম্যমাণ বিক্রেতা। তিনি বলেন, ‘দাম কম থাকতে মানুষ বেশি কিনত, দাম বাড়ার পর থেকে এখন কম কিনতেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)