‘মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি’
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।
আসিফ নজরুল জানান, কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় মালয়েশিয়া। দেশটির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়েশিয়াকে জানিয়েছে বাংলাদেশ সরকার।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।
তিনি আরও বলেন, অল্প কয়েকটা বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটি চাই না, আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয়। এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে, তারা এগুলো বিবেচনা করবে।
উপদেষ্টা বলেন, শর্ত শিথিল ও শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান অব্যাহত রাখব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)