‘বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলতে দেওয়া হবে না’
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কথিত ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল করিডোরের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই সিদ্ধান্ত রুখে দেওয়া হবে। তাই চূড়ান্ত আন্দোলনের আগেই সরকারকে রেল করিডোরসহ ১০টি অসম চুক্তি বাতিল করতে হবে। না হয় সারাদেশে দল-মত নির্বিশেষে এ ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল জুমুয়াবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডোর। এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে। তাই এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলার সহসভাপতি প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ক্ষমতায় থাকার জন্য এই সরকার ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করছে। এটি বাংলাদেশের সরকার নয়। এই সরকার ভারতের। ভারতকে তোষামোদ করে তারা ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশকে ভারতের সঙ্গে একীভূত করার জন্য নানা ধরনের চেষ্টায় সরকার করছে। ভারত ২০৪৭ সালের মধ্যেই আবারও ‘অখ- ভারত’ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায়। প্রধানমন্ত্রী এই চুক্তিতে বাংলাদেশের জন্য কিছুই করতে পারেননি। সরকারের এসব কার্যক্রম জনগণ সহ্য করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)